Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সার্বিক সংযুক্তির বিকাশ : বিশ্ব অর্থনীতি, প্রবৃদ্ধির কৌশল, কর্মসংস্থান ও বিনিয়োগ কৌশল বিষয়ে জি-২০ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য

মান্যবরগণ,

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ প্রধান প্রধান দেশগুলোর অর্থনীতির মন্দা দশা, আর্থিক বাজারে নিরন্তর ওঠা-নামা, ও মুদ্রার প্রতিযোগিতামূলক অবমূল্যায়নের ফলে বিশ্বের আর্থিক প্রবৃদ্ধি এখনও দুর্বল হয়ে রয়েছে|

প্রবৃদ্ধি ও বিনিয়োগ কৌশল এবং কর্মসংস্থানের পরিকল্পনা নিয়ে সমন্বিত উদ্যোগের জন্য আমি তুরস্কের রাষ্ট্রনেতৃত্বকে অভিনন্দন জানাই| আমাদের গৃহীত অঙ্গীকারগুলোকে এখন আমাদের কার্যকর করতে হবে| প্রবৃদ্ধিকে চাঙ্গা করতে হলে আমাদেকে শুধুমাত্র আর্থিক নীতির উপর নির্ভর করলেই চলবে না, আমাদেরকে সরকারী বিনিয়োগ বাড়াতে হবে|

অর্থনৈতিক নীতি কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে জি-টুয়েন্টির পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলিকে বার্তা-নির্দেশিকার জ্ঞাপন আর্থিক ও মুদ্রার বাজারকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে| বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলিকে উন্নয়নশীল দেশগুলির পরিকাঠামো ক্ষেত্রে সহায়তার জন্য তাদের মূলধন ভিত্তিকে আরও বিস্তৃত করা উচিত| আর্থিক সহায়-সম্পদের যোগানের অতিরিক্ত উৎস হিসেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মতো নতুন সংস্থাকেও স্বাগত|

জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে বিশ্বজনীন ঐকমত্য রয়েছে| তবে, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদানের ক্ষেত্রে এমন কোনো কঠিন রক্ষাকবচ ও শর্ত রাখা উচিত নয়, যার ফলে বিভিন্ন দেশে উন্নয়নের সামনে বাধা সৃষ্টি হয় এবং সুস্থায়ী উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়|

জি-টুয়েন্টি’র উদ্যোগকে এবছরে গৃহীত রাষ্ট্রসংঘ সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যের সঙ্গে, বিশেষ করে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণের যে লক্ষ্যগুলি নেওয়া হয়েছে, এগুলির সঙ্গে সাযুজ্য রাখতে হবে|

নারীদের কর্মসংস্থান ও যুব সমাজের জন্য নেওয়া জি-টুয়েন্টির লক্ষ্যকে আমরা স্বাগত জানাই|

বিশ্বের অর্থনীতির সুস্থিত দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য শুধুমাত্র মূলধন প্রবাহই প্রয়োজন নয়, শ্রমের স্থানান্তর ও দক্ষতার আদান-প্রদান সহজতর করার উদ্যোগের দরকার|

মান্যবরগণ,

ভারতের প্রবৃদ্ধির হার এবছর ৭.৫%-এ পৌঁছানোর সম্ভাবনা এবং আগামী বছর এই প্রবৃদ্ধি ৮%-কেও ছাড়িয়ে যাবে বলে সম্ভাবনা| আমরা মুদ্রাস্ফীতি, কারেন্ট একাউন্ট ও রাজস্ব ঘাটতি হ্রাস করেছি|

আর্থিক অন্তর্ভুক্তি, মৌলিক চাহিদাগুলি সবার জন্য নির্দিষ্ট বছরের মধ্যে সহজলভ্য করা, মেক ইন ইন্ডিয়া, দক্ষ ভারত, ডিজিট্যাল ভারত, শিল্প করিডোর ও স্মার্ট সিটি প্রজেক্ট সহ সার্বিক উন্নয়নে আমাদের কর্মসূচি ভারতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানকে জোরদার করবে|

আর তা বিশ্বের অর্থ-ব্যবস্থাকে শক্তিশালী করার উৎস হয়ে উঠবে|

আপনাদের ধন্যবাদ|

SC/AD/DSC..