Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাহসিকতার জন্য শিশুদের জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

সাহসিকতার জন্য শিশুদের জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

সাহসিকতার জন্য শিশুদের জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

সাহসিকতার জন্য শিশুদের জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ


আমার মন্ত্রী পরিষদের সদস্য শ্রদ্ধেয়া মেনকাজি, শ্রদ্ধেয়া গীতাজি, আজ যে বীর ছেলে-মেয়েদের পুরস্কৃত করা হচ্ছে তাদের পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমি অন্তর থেকে এই বীর ছেলে-মেয়েদের অভিনন্দন জানাই, তাদের গর্বিত পিতা-মাতাকে অভিনন্দন জানাই। আমি দেখছিলাম অধিকাংশ পুরস্কারই জল সম্পর্কিত আর কিছু বিদ্যুৎ সম্পর্কিত। হয়তো এই দুর্ঘটনাগুলিই বেশি হয়।

ঘটনার তেমন গুরুত্ব থাকে না, সেই সময় সেই মুহূর্তে সেই ছেলে-মেয়েটির মনে কী হয়েছিল যে সে নিজের জীবন বিপন্ন করে এমন সাহসী পদক্ষেপ নিয়েছে ! আমাদের প্রত্যেকের সামনেই অনেক ঘটনা ঘটে যায় আমরা হয়ত ঠিকভাবে লক্ষ্যই করি না, কিংবা বুঝে উঠতে পারি না যে এমনটি হতে পারে ! উপস্থিত বুদ্ধি এবং সঠিক প্রতিবর্ত ক্রিয়াই কাউকে নতুন জীবনদান করে।

এই বীর ছেলে-মেয়েরা নিজেদের অসমসাহসিকতার পরিচয় দিয়েছে। প্রত্যেক ব্যক্তির জীবনেই সাহস একটি স্বভাবে পরিণত হওয়া উচিত। তা না হলে সাহস কেবল একটি ঘটনাতেই সীমাবদ্ধ হয়ে থেকে যায়। আর সমাজজীবনে যে ধরনের মানুষের প্রয়োজন তাদের অভাব অনুভূত হয়।

কেউ সাহসী হলেই যে সাহসিকতা দেখাবে তার কোনও মানে নেই। সাহসিকতা মানুষের একটি স্বভাব। যিনি সাহসী তিনি কোনও যুদ্ধে পরাজিতও হতে পারেন। কারোর জন্য কিছু করতে অন্তরের অন্তরতম প্রদেশে সংবেদনা না পৌঁছলে সাহস প্রকট হয় না। প্রত্যেককে আপন ভাবার স্বভাব থাকলে তবেই কেউ কেউ ঝাঁপিয়ে পড়ে।

আমাদের চোখে কিছু পড়লে তখনই হাত নিজে থেকেই সেখানে চলে যায়, সেজন্য কোনও আদেশ জারি করতে হয় না। কারণ চোখের সঙ্গে হাতের শারীরিক সম্পর্ক রয়েছে। এই অঙ্গাঙ্গী সম্পর্কের কারণেই একটি অঙ্গের প্রয়োজনে অন্য অঙ্গ সহজভাবে ক্রিয়াশীল হয়।

সমাজজীবনেও মানবজাতির প্রতি, সমাজের প্রতি, প্রকৃতির সঙ্গে এই অঙ্গাঙ্গী সম্পর্ক থাকলে, আপনত্ব থাকলে মানুষ পরস্পরের সাহায্যে ঝাঁপিয়ে পড়ে। আমি এই মানব সমুদ্রের একটি অংশ, এই ভাবনাই কাউকে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়তে প্রেরণা যোগায়। এই বীর ছেলে-মেয়েরা যা করেছে তার জন্য এদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমি চাইবো এই ঘটনাটাই যাতে তাদের জীবনের সবকিছু না হয়ে ওঠে। অহেতুক গ্ল্যামার, অতিরিক্ত প্রশংসা তাদের জীবনের উন্নতির পথকে অতিরিক্ত প্রত্যাশায় ভারাক্রান্ত না করে তোলে। বাড়িতে অতিথি এলে বাবা-মা দশ মিনিট ধরে কেবল তাকে নিয়েই কথা বললে তাদের জীবনের অগ্রগতি অনেক সময় লঙ্ঘিত হতে পারে।

আমি চাই না যে এই বালকদের জীবন এই পুরস্কার, এই সম্মান, এই গৌরব গাথাতেই সীমাবদ্ধ হয়ে পড়ুক। আমি চাই এরা প্রতিদিন জীবনে নিরন্তর নতুন উচ্চতা অতিক্রমের চেষ্টা করুক। যে বইটি আজ প্রকাশিত হল, সেখানে লেখা হয়েছে এর আগে যে শিশুরা সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছে তারা এরপর কী করেছে ! অনেক অনুসন্ধান করে সে সব তথ্য এভাবে সংগৃহীত করাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ যে মুহূর্তে এই বীর ছেলে-মেয়েরা কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে, সেই একটি মুহূর্তই তাদের সমগ্র জীবন নয়। লক্ষ কোটি এমনি মুহূর্তের সমাহার হলো একজনের জীবন। এই বই সেই বার্তাটিই আজকের পুরস্কৃতদের সামনে, তাদের বাবা-মায়ের কাছে একটি বড় বার্তা পৌঁছে দেবে।

আমার বিশ্বাস এই ছেলে-মেয়েরা এবং তাদের পরিবারের মানুষজন জীবনের এই সাহসী মুহূর্তটিতে মনে রেখে এক একজন সত্যিকারের সাহসী ব্যক্তি হয়ে উঠে জীবনের লক্ষ কোটি মুহূর্তে সাহসী পদক্ষেপ রাখবে। জীবনের শুরুতেই তারা সমাজের জন্য যে সাহসিকতার কাজ করেছে সেই গৌরবগাথাও এই গ্রন্থে লেখা রয়েছে। আমি এই বীর ছেলে-মেয়েদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।

PG/SB/DM