Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সিএসআইআর-এরপ্লাটিনাম জয়ন্তী : উদ্বোধনকরলেন প্রধানমন্ত্রী

সিএসআইআর-এরপ্লাটিনাম জয়ন্তী  :  উদ্বোধনকরলেন প্রধানমন্ত্রী

সিএসআইআর-এরপ্লাটিনাম জয়ন্তী  :  উদ্বোধনকরলেন প্রধানমন্ত্রী


সূচনাকাল থেকেই বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ অর্থাৎসিএসআইআর আমাদের গণতান্ত্রিক ঐতিহ্য অনুসরণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্থায়ীচিহ্ন স্থাপন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল ছাড়া বিশ্বের কোনও জাতিই যেউন্নতির পথে এগিয়ে যেতে পারে না ইতিহাসে তা এক প্রমাণিত সত্য। কারণ, সফল প্রযুক্তিহ’ল এমন একটি বিষয়, যা সাধারণ মানুষের কল্যাণসাধন করে।

বিগত ৭৫ বছর ধরে জাতির সেবায় নিয়োজিত থাকার জন্যসিএসআইআর-এর বিশেষ প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে এই সংস্থাটি থেকে আরওঅনেক সাফল্যের প্রত্যাশা রয়েছে আমার। তিনি বলেন, ভারতের নাগরিকদের যুক্ত করতে হবেবিজ্ঞানের সঙ্গে। আর তা সম্ভব করে তুলতে হবে প্রযুক্তির সাহায্যে।

শ্রী মোদী বলেন, সিএসআইআর-এর গবেষণাগারগুলিতে গবেষণাসংক্রান্ত সুযোগ-সুবিধা ছাত্রছাত্রীরা যাতে সর্বোচ্চ মাত্রায় গ্রহণ করতে পারে, সেজন্যপ্রচেষ্টার প্রয়োজন রয়েছে। দেশের নতুন শিল্পোদ্যোগগুলির ক্ষেত্রে এক বড় ধরণেরভূমিকা রয়েছে সিএসআইআর-এর। কৃষি উৎপাদনশীলতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,“প্রতিটি জলবিন্দুর বিনিময়ে আরও বেশি করে শস্য ফলন” বিষয়টির ওপর জোর দেওয়ারপাশাপাশি আরেকটি বিষয়ও যুক্ত করা প্রয়োজন, তা হল জমির “প্রতিটি ইঞ্চিতে এক আঁটিশস্য”।

সিএসআইআর-এর বিভিন্ন উদ্যোগ ও কর্মপ্রচেষ্টার বিষয়গুলিতুলে ধরার জন্য আয়োজিত প্রদর্শনীটিও আজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানেকয়েকটি ভেষজ ও সুগন্ধি গাছের চারা তিনি উৎসর্গ করেন জাতির উদ্দেশে। আলাপচারিতায়মিলিত হন হায়দরাবাদ, কুড্ডালোর, জম্মু, জোরহাট ও পালমপুর থেকে আগত কৃষকদের সঙ্গে।প্রযুক্তির সুফলগুলি যাতে সংশ্লিষ্ট সকলের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়, তানিশ্চিত করতে বাণিজ্যিক কাজকর্ম সহজতর করে তোলার এক মঞ্চ প্রস্তুত করার আহ্বানজানান তিনি সিএসআইআর কর্তৃপক্ষের কাছে। এক সময় তিনি মঞ্চ থেকে নেমে এসে বিজ্ঞানভবনের অনুষ্ঠান কক্ষে উপস্থিত স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন।

PG/SKD/SB