Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সিকিমের জনগণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৬ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের ‘রাজ্য প্রতিষ্ঠা দিবস’ উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর সিকিম তার ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে, যা একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শ্রী মোদী মন্তব্য করেন যে, ভারতের উন্নয়ন যাত্রায় সিকিমের অবদান অত্যন্ত মূল্যবান এবং তা গভীর শ্রদ্ধার সাথে স্বীকৃত। ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের উদযাপন চলাকালীন সিকিমে তাঁর সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের জনগণ তাঁকে যে উষ্ণতা ও স্নেহ প্রদর্শন করেছেন, তাতে তিনি গভীরভাবে অভিভূত।

 

শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক্স-এ একটি বার্তায় লিখেছেন :

 

“আমার ভাই ও বোনেদের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভারতের উন্নয়নে সিকিমের অবদান অত্যন্ত মূল্যবান। রাজ্যের জনগণের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।

 

এই বিশেষ উপলক্ষটি এমন এক সময়ে সমাগত, যখন সিকিম তার ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। মাত্র কয়েক দিন আগেই, এই উদযাপনের মুহূর্তে সিকিমের জনগণের মাঝে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সিকিমে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, তা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনগুলোতেও কেন্দ্রীয় সরকার সিকিমের উন্নয়নে পূর্ণ সহায়তা প্রদান অব্যাহত রাখবে।”

 

SC/SB/DM