Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিবৃতি


সিঙ্গাপুর সফরের আগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি।

“আসিয়ান-ভারত এবং পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগ দিতে আমি ১৪-১৫ই নভেম্বর সিঙ্গাপুর সফরে যাব। এছাড়াও, আমি আঞ্চলিক সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব শীর্ষক বৈঠকে অংশ নেব।

এই শিখর বৈঠকগুলিতে আমার যোগদান আসিয়ান সদস্য দেশগুলি সহ ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকার সঙ্গে আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে আমাদের নিরন্তর দায়বদ্ধতার দিকগুলিকেই প্রতিফলিত করে। আসিয়ান সহ পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগাদানকারী নেতৃবৃন্দের সঙ্গেও আমার আলাপ-আলোচনার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী।

১৪ই নভেম্বর সিঙ্গাপুর ফিনটেক উৎসবে সরকারি প্রধান হিসাবে আমি মূল ভাষণ দেওয়ার সম্মান লাভ করব। আর্থিক প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের সর্ববৃহৎ অনুষ্ঠান হিসাবে এই উৎসব দ্রুত আর্থিক বিকাশশীল বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্ষমতা প্রদর্শনের শুধুমাত্র উপযুক্ত মঞ্চই নয়, সেই সঙ্গে উদ্ভাবন ও বিকাশের অগ্রগতির জন্য বিশ্ব অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রেও এক আদর্শ কেন্দ্র। সিঙ্গাপুর সফরকালে ভারত – সিঙ্গাপুর যৌথভাবে আয়োজিত হ্যাকাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের সঙ্গে আমি মতবিনিময়ের সুযোগ পাব। এটা আমার দৃঢ় বিশ্বাস যে, যথাযথ অনুপ্রেরণা ও সঠিক দিশায় পরিচালনার অনুকূল বাতাবরণ গড়ে তোলা গেলে মানবজাতি যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, তার উপযুক্ত সমাধানে সমগ্র বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আমাদের যুবসম্প্রদায়ের মধ্যে রয়েছে।

আসিয়ান ও পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগদানকারী দেশগুলির সঙ্গে আমাদের ক্রমবর্ধমান অংশীদারিত্বের ক্ষেত্রে আমার এই সিঙ্গাপুর সফর আমাদের সম্পর্কে নতুন করে গতি সঞ্চার করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে এ বছর আসিয়ানের অধ্যক্ষ হিসাবে যোগ্য নেতৃত্বদানের জন্য আমি সিঙ্গাপুরকে আমার আন্তরিক অভিনন্দন এবং আসিয়ান সহ অন্যান্য শিখর সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য আমার শুভ কামনা জানাই”।

CG/BD/SB