Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সিঙ্গাপুরের প্রাক্তন রাষ্ট্রপ্রধান শ্রী এস আর নাথানের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের প্রাক্তন রাষ্ট্রপ্রধান শ্রী এস আর নাথানের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।

একবার্তায় তিনি বলেছেন, “সিঙ্গাপুরের প্রাক্তন রাষ্ট্রপ্রধান শ্রী এস আর নাথানেরজীবনাবসানে বিষণ্ন বোধ করছি। সিঙ্গাপুর এমন এক বিশিষ্ট নেতাকে হারাল যিনি প্রায়সর্বত্র প্রশংসিত ছিলেন।

রাষ্ট্রপতিনাথানের প্রয়াণে গভীর শোক পালনে আমরা ভারতের সকলে সিঙ্গাপুরবাসীর সঙ্গে যোগদিচ্ছি। তাঁর পরিবারবর্গের প্রতি রইল সমবেদনা।”

PG/DM/