পিএমইন্ডিয়া
নতুন দিল্লি ২১ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিভিল সার্ভিসেস ডে-তে জনপরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের শুভেচ্ছা জানালেন। তিনি বলেছেন, এই দিনটি সুপ্রশাসন এবং দেশ গঠনের কাজে অঙ্গীকার আরও জোরদার করার লগ্ন। তৃণমূল স্তর থেকে নীতি প্রণয়ন-আমাদের সরকারি আধিকারিকদের কর্মকাণ্ড অগণিত মানুষের জীবনে প্রভাব ফেলে থাকে এবং দেশের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানও রাখে। জনপরিষেবার কাজে এই আধিকারিকরা আরও দক্ষতা, উদ্ভাবনা ও সংবেদনশীলতার সঙ্গে এগিয়ে চলুন- এমনটাই চেয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স পোস্টে তিনি এই মর্মে বার্তা দিয়েছেন।
SC/AC/CS
Greetings to all civil servants on Civil Services Day. This is an occasion to further strengthen the resolve to work towards good governance and nation building. From the grassroots to policy-making, the efforts of civil servants touch countless lives and contribute to India’s…
— Narendra Modi (@narendramodi) April 21, 2026