পিএমইন্ডিয়া
সন্ত্রাস, সাম্প্রদায়িক হাঙ্গামা বা উগ্রপন্থী হানায় ক্ষতিগ্রস্ত অসামরিক পরিবারগুলিকে ক্ষতিপূরণ দানের মাত্রা৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকায় উন্নীতকরার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গতকাল এখানে প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে একটি প্রস্তাবেঅনুমোদন দেওয়া হয়। সীমান্ত এলাকায় গোলাগুলি বর্ষণ কিংবা ভারতীয় ভূখণ্ডেশত্রুপক্ষের বিষ্ফোরণে নিহতদের পরিবারগুলিকেও এই ক্ষতিপূরণ দেওয়া হবে। ঐ সমস্তঘটনায় যাঁরা ৫০ শতাংশ বা তার বেশি মাত্রায় প্রতিবন্ধকতা বা পঙ্গুত্বের শিকারহয়েছেন, তাঁরাও ক্ষতিপূরণ পাবেন ৫ লক্ষ টাকা করে। তবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিরকোন সদস্যই যদি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকুরি বা কর্মসংস্থানের সুযোগ নাপান, শুধুমাত্র সেক্ষেত্রেই এই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে প্রস্তাবের খসড়ায় উল্লেখকরা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর জম্মু ওকাশ্মীর সফরের সময় সীমান্ত এলাকায় গুলি বর্ষণে নিহতদের পরিবারগুলিকে আর্থিকসহায়তাদানের একটি প্রস্তাব পেশ করা হয়। সরকারি পর্যায়ে আলোচনা ও পরামর্শক্রমেস্বাধীনতার ৭০ বছরের মধ্যে এই প্রথম সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের এইসমস্যাটি নিয়ে চিন্তাভাবনার কাজ শুরু হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়মন্ত্রিসভার এই বিশেষ সিদ্ধান্ত।
PG/SKD/DM