Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা তথা পতাকা উত্তোলন দিবসে অভিনন্দন প্রধানমন্ত্রীর


ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা তথা পতাকা উত্তোলন দিবসে বাহিনীর কর্মী এবং তাঁদের পরিবার-পরিজনদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“@বিএসএফ ইন্ডিয়া’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর কর্মী এবং তাঁদের পরিবার-পরিজনদের অভিনন্দন জানাই। জাতির সেবায় সীমান্ত রক্ষী বাহিনী সাহসিকতার মধ্য দিয়ে নিরন্তর কাজ করে চলেছে। সীমান্ত প্রহরার কাজে কিংবা দুর্ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তেও প্রতিকূলতার হাত থেকে তারা আমাদের রক্ষাকর্তা। সীমান্ত রক্ষী বাহিনীর জন্য আমরা গর্বিত”।

PG/SKD/SB……01_December_2017..