Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সুরাট ম্যারাথনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের কিছুকিছু অংশ

সুরাট ম্যারাথনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের কিছুকিছু অংশ

সুরাট ম্যারাথনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের কিছুকিছু অংশ

সুরাট ম্যারাথনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের কিছুকিছু অংশ


জনসাধারণ যদি মনে করেন যে তাঁরা নিশ্চিতভাবেই কোনও কিছু করবেন, তা হলে কোনওশক্তিই সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না। জনসাধারণের শক্তি ও ক্ষমতা হ’ল এতটাই।কোনও দেশই নেতা বা সরকারকে নিয়ে গঠিত নয়। জনসাধারণের শক্তিই একটি জাতিকে গড়ে তোলে।

আমরা এক ‘নতুন ভারত’ গড়ে তুলতে আগ্রহী, যেখানে বর্ণ, সাম্প্রদায়িকতা এবংদুর্নীতির মতো রাজনীতির কোনও স্থান নেই। আমরা এমন এক ভারত গড়ে তুলতে চাই, যেখানেপ্রত্যেক নাগরিকেরই ক্ষমতায়ন সম্ভব।

স্থির সংকল্পের জন্য সুরাট শহরটির যথেষ্ট নাম রয়েছে। সম্প্রীতিতে বিশ্বাসী এইশহর। সুরাটবাসীদের কাছে আমি আর্জি জানাই এ বছর জুন মাসে যোগ দিবস এবং অক্টোবরেঐক্যের জন্য দৌড়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য।

এই ধরণের ম্যারাথনের উদ্যোগ আয়োজন সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষেইতিবাচক। তাই খেলাধূলাকে সাদরে গ্রহণ করার জন্য আমি আবেদন জানাই জনসাধারণের কাছে।ক্রীড়া সুস্বাস্থ্যের সূচনা করে এবং দলবদ্ধভাবে কাজ করতে প্রেরণা যোগায়।

এক ‘নতুন ভারত’ গঠনই আমাদের সংকল্প। ভারতের স্বাধীনতার লক্ষ্যে যে মহানপুরুষ ও মহিয়ষী নারীরা তাঁদের জীবন বিসর্জন দিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধাজানানোর এটিই শ্রেষ্ঠ উপায়।

PG/SKD/ SB