পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার সুসংবদ্ধ পণ্য ও পরিষেবা কর (জম্মু ও কাশ্মীরে প্রয়োগ সম্পর্কিত) অধ্যাদেশ, ২০১৭-তে কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে অধ্যাদেশটির পরিবর্তে সুসংবদ্ধ পণ্য ওপরিষেবা কর (সংশোধন) বিল, ২০১৭ পেশ করার প্রস্তাবে সম্মতি দেওয়া হয়।
ঐঅধ্যাদেশবলে সুসংবদ্ধ পণ্য ও পরিষেবা কর আইন, ২০১৭-র সংস্থানগুলি সম্প্রসারিত করাহয়জম্মু ও কাশ্মীর রাজ্যের ক্ষেত্রেও। প্রসঙ্গত উল্লেখ্য, অধ্যাদেশটি জারি করা হয়৮ জুলাই, ২০১৭ তারিখে। অন্যদিকে, সুসংবদ্ধ পণ্য ও পরিষেবা কর (সংশোধন) বিল, ২০১৭পেশ করা হবেসংসদের চলতি অধিবেশনে।
PG/SKD/DM/