Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সেনাদিবসে ভারতীয় সেনা বাহিনীকে সম্মান ও অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী


ভারতীয় সেনাবাহিনীর শৌর্য, সাহসিকতা এবং অমূল্য সেবার আদর্শকে অভিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী। সেনা দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন :

“ সেনা দিবসউপলক্ষে সেনা বাহিনীর সমস্ত কর্মী, প্রবীণ ও প্রাক্তন সেনাকর্মী এবং তাঁদের পরিবারবর্গকেঅভিনন্দন জানাই। ভারতীয় সেনা বাহিনীর শৌর্য এবং অতুলনীয় সেবার আদর্শকে আমি সম্মানজানাই।

জাতিরসার্বভৌমত্ব রক্ষা থেকে প্রাকৃতিক বিপর্যয়ে নাগরিকদের পাশে দাঁড়ানো সমস্ত রকমকাজেই ভারতীয় সেনা বাহিনী রয়েছে পুরোভাগে।

ভারতীয় সেনাবাহিনীর জীবনোৎসর্গের কথা আমরা গর্বের সঙ্গেই স্মরণ করি। ১২৫ কোটি ভারতবাসী যাতেশান্তির মধ্যে বাস করতে পারেন, তা নিশ্চিত করতে নিজেদের জীবন বিপন্ন করতেওসেনাকর্মীরা দ্বিধা করেন না।

PG/ SKD/SB