Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সেশেলস –এর প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতির বঙ্গানুবাদ

PM addressing the joint press meet with President Dr. Patrick Herminie of the Republic of Seychelles


নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ 

 

মাননীয় ড. প্যাট্রিক হারমিনি, দুদেশের বিশিষ্ট প্রতিনিধিবর্গ এবং সংবাদ মাধ্যমের বন্ধুরা, 
নমস্কার, 
প্রেসিডেন্ট হারমিনি এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদের ভারতে স্বাগত জানাতে পেরে গভীরভাবে আনন্দিত। 
সেশেলস –এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। 
এটাই তাঁর প্রথম ভারত সফর এবং তা হচ্ছে বিশেষ একটি বছরে। এবছর সেশেলস ৫০-তম স্বাধীনতা দিবস উদযাপন করছে এবং আমরা কূটনৈতিক সম্পর্কের ৫০-তম বার্ষিকী উদযাপন করছি। আমি প্রত্যয়ী যে এই মাইলফলকগুলি আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। 

বন্ধুরা,
ভারত এবং সেশেলস –এর সম্পর্ক নিছক কূটনৈতিক পরিসরে আবদ্ধ নয়, ভারত মহাসাগরের তরঙ্গমালা আমাদের মানুষকে শত শত বছর ধরে সংযুক্ত করেছে। এই মহাসাগরের তীরে তীরে দুদেশের বাণিজ্য বিকশিত হয়েছে, সংস্কৃতি প্রাণ পেয়েছে এবং পারস্পরিক বিশ্বাস দৃঢ় হয়েছে। 

ভারত এবং সেশেলস শুধুমাত্র ভৌগোলিক নয়, ইতিহাসের ধারাতেও সংযুক্ত। ভবিষ্যতের দিশায় তাদের দৃষ্টিভঙ্গিও অভিন্ন।

অতীত, বর্তমান ও ভবিষ্যত জুড়ে এই বন্ধন। সমুদ্র পরিসরে প্রতিবেশী এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে সেশেলস ভারতের মহাসাগর নীতির অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের সহযোগিতা বিস্তৃত সমুদ্র, স্থল এবং বায়ু পরিসরে।

আজকের আলোচনা এই অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুঁজেছি আমরা। অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করতে আমরা উভয়ই প্রস্তুত।

স্থানীয় মুদ্রায় বাণিজ্যের প্রসারের পাশাপাশি ফিনটেক এবং ডিজিটাল সলিউশনের ক্ষেত্রেও আমরা একযোগে কাজ করবো। 

উন্নয়ন অংশীদারিত্ব ভারত-সেশেলস সম্পর্কের অন্যতম ভিত্তি। সেশেলস-এর অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করবো। 

সেই লক্ষ্যে আজ ১৭৫ মিলিয়ন ডলারের স্পেশাল প্যাকেজের ঘোষণা হয়েছে। এই প্যাকেজ সামাজিক আবাসন, ই-মবিলিটি, বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্য, প্রতিরক্ষা এবং সমুদ্রপথে নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে প্রয়োজনীয় কর্মসূচির সহায়ক হবে।  সেশেলস-এর মানুষ বিশেষত যুবারা নতুন কাজের সুযোগ পাবেন। 

ভারতের আইটিইসি কর্মসূচি সেশেলস-এর মানব সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে। আজ ওই দেশের সরকারী কর্মীদের প্রশিক্ষণের লক্ষ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। 

ডিজিটাল ট্রান্সফরমেশন সংক্রান্ত একটি সমঝোতাও আজ স্বাক্ষরিত হয়েছে – অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব বৃদ্ধি করবে। 

সেশেলস-এ স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা এবং উন্নত মানের ওষুধ সুলভে সরবরাহ করার কাজ চালিয়ে যাবো আমরা। 

জ্বালানী এবং জলবায়ু পরিবর্তন রোধেও আমরা একযোগে কাজ করবো। 

বন্ধুরা, 
সমুদ্র অর্থনীতি আমাদের দুদেশের সহযোগিতার অন্যতম ক্ষেত্র। এক্ষেত্রে ভারত সেশেলস-কে গবেষণা সহ নানা কাজে সহায়তা করে যাবে। 

প্রতিরক্ষা সহযোগিতা আমাদের সম্পর্কের একটি বড় বিষয়। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্য হিসেবে আমরা সেশেলস-কে স্বাগত জানাই। 

বন্ধুরা, 
মানুষে মানুষে সংযোগ, পর্যটন শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়াক্ষেত্রে আমরা একযোগে কাজ করে যাবো। 

বন্ধুরা,
ভারত-সেশেলস অংশীদারিত্ব নতুন অধ্যায়ে প্রবেশ করছে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার আরও প্রসারে আমরা আজ ভারত-সেশেলস যৌথ দিশাপত্র প্রকাশ করছি। 

মাননীয়,
আরও একবার ভারত সফরের জন্য এবং ভারতের প্রতি অবিচল বন্ধুত্বের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। 

অনেক ধন্যবাদ।। 

SC / AC /AG