পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০১৫-১৬-র কেন্দ্রীয় বাজেটে প্রদত্ত ঘোষনা অনুযায়ী ‘স্বর্ণকে অর্থে রূপান্তরকরণ প্রকল্প’ তথা ‘গোল্ড মানিটাইজেশন স্কিম’ (জি এম এস) চালু করার জন্য অনুমোদন দিয়েছে |
এই প্রকল্পে সংশোধনী এনে এটি চালু করার উদ্দেশ্যে হল বর্তমানের প্রকল্পটিকে আরো বেশি কার্যকর করে তোলা।স্বর্ণ সম্পদকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি স্রেফ আগলে রাখার দিকে যেভাবে অভ্যস্ত এর পরিবর্তন ঘটিয়ে এই সম্পদকে উৎপাদনমুখি করার দিকে উৎসাহিত করার জন্য সংশোধিত প্রকল্পে সংস্থান রাখা হয়েছে ।এই প্রকল্পের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হল নতুন ব্যবস্থাপনার মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে স্বর্ণ সম্পদের আমদানির উপর নির্ভরতাকে কমিয়ে আনা।
জি এম এস ভারতীয় রত্ন ও গহনা ক্ষেত্রকে সুবিধা ও সহায়তা দেবে | এই ক্ষেত্রটি ভারতীয় রপ্তানি বাণিজ্যের একটি বড় মাপের অংশীদার ।২০১৪-১৫ অর্থবছর ভারতের মোট রপ্তানি বাণিজ্যের ১২ শতাংশ ছিল রত্ন ও গহনা শিল্পের দখলে এবং এর মধ্যে ১৩ বিলিয়নেরও (শর্তসাপেক্ষ আনুমানিক পরিসংখ্যান) বেশি অর্থমূল্যের স্বর্ণসামগ্রী রপ্তানি করা হয়।এই সংগৃহীত স্বর্ণ সম্পদ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার স্বর্ণ ভান্ডারেও অতিরিক্ত সঞ্চয় বাড়াবে এবং এর ফলে সরকারের উপর থেকে ঋণ করার খরচ কমিয়ে আনতে সহায়তা করবে।
SC/SRC/DSC/AGT