Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সোনিপত-এ তিনটি মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

আজ হরিয়ানার সোনিপত-এ তিনটি মহাসড়ক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে প্রদত্ত এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র অর্থ দিয়ে সড়ক গড়ে তোলা যায় না বরং, সড়কই অর্থের যোগান দেয়।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের প্রাথমিক শর্তই হল সড়ক ও বিদ্যুতের মতো পরিকাঠামো প্রকল্পের বিকাশ। ঠিকমতো পরিকাঠামো গড়ে তুলতে পারলে উন্নয়নে গতি সঞ্চার ঘটে এবং জীবনযাত্রার মানও তাতে উন্নত হয়। এই মহাসড়কগুলি হরিয়ানার উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

পরিকাঠামো প্রকল্পগুলির দ্রুত রূপায়ণে যাবতীয় বাধা-বিপত্তি দূর করতে কেন্দ্রীয় সরকার সচেষ্ট। এই লক্ষ্যে পন্থা-পদ্ধতিও আরও সরল করে তোলা হচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। থেমে যাওয়া প্রকল্পগুলির দ্রুত রূপায়ণের লক্ষ্যে প্রতি মাসে বিভিন্ন রাজ্য ও মন্ত্রকগুলির সঙ্গে ‘প্রগতি’ পর্যায়ে মতবিনিময় করা হয় বলে প্রধানমন্ত্রী জানান।

আগামী এক হাজার দিনের মধ্যে বিদ্যুৎহীন ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যের কথা পুনরায় ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে ২৪ ঘন্টাই বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ রাখা হবে।

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করি এবং শ্রী বীরেন্দর সিং-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

PG/SKD/DM/S