পিএমইন্ডিয়া
সোমনাথ মন্দিরকে দেশের একটি অন্যতম প্রধান ধর্মীয় পর্যটন আকর্ষণ হিসেবে তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, তিনি প্রস্তাব করেছেন একটি অত্যাধুনিক সংগ্রহশালা ও প্রেক্ষাগৃহ গড়ে তোলার।
মঙ্গলবার দিল্লিতে সোমনাথ ট্রাস্টের এক বৈঠকে যোগ দিয়ে এই প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী। শ্রী কেশুভাই প্যাটেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ট্রাস্টের এই বৈঠক। ট্রাস্টের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রী এল কে আদবানী, শ্রী হর্ষ বর্ধন নেওটিয়া এবং শ্রী পি কে লহরি এদিনের বৈঠকে যোগ দেন।
বৈঠকে সোমনাথ, দিউ এবং গির লায়ন সাফারিকে যুক্ত করে একটি আকর্ষণীয় পর্যটন সার্কিট গড়ে তোলারও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এছাড়া, আরও বেশ কয়েকটি পর্যটন আকর্ষণ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় ট্রাস্টের পক্ষ থেকে।
বৈঠকে ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে শ্রী কেশুভাই প্যাটেলকে পুনর্নিয়োগ করা হয় ২০১৬ সালের জন্য। অছি হিসেবে নিযুক্ত করা হয় শ্রী অমিত শাহকে।
PG/SKD/DM…..13th January, 2016