পিএমইন্ডিয়া
সৌদি আরবের ৩০ জন সি ই ও-র সঙ্গে রবিবার এক বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। রিয়াধে অনুষ্ঠিত এই বৈঠকে ভারতের বাণিজ্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এক উজ্জ্বল সোনার ভবিষ্যৎ গড়ে তুলতে ভারত ও সৌদি আরব যে কোন সাহসী পদক্ষেপ গ্রহণেই প্রস্তুত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই দুটি দেশ সুপ্রাচীনকাল থেকেই এক গভীর মৈত্রীসম্পর্কে আবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
ভারত ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও গভীরতার ওপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী রাজা সলমনের স্মৃতিচারণ করে বলেন, তিনি শিক্ষালাভ করেছিলেন এক ভারতীয় শিক্ষকের কাছে।
শ্রী মোদী বলেন, ভারতহল গণতন্ত্র, ভৌগোলিক অবস্থান এবং চাহিদা ও প্রয়োজনের সমন্বয়ে গড়ে ওঠা একটি দেশ যার উন্নয়ন ও প্রগতির লক্ষ্যে গত দু’বছর ধরেবেশ কিছু নীতি ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভারতের স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সংক্রান্ত সাজসরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে ভারতে বিনিয়োগের সম্ভাবনা এখন প্রচুর। শুধু তাই নয়, ভারতের স্বাস্থ্যক্ষেত্রটি এখন ব্যয়সাশ্রয়ের দিক থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতামুখী হয়ে উঠেছে। তাই, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সফর ও পর্যটনের প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে আমাদের দেশে। উপসাগরীয় দেশগুলিতে বর্তমানে কাজ করছেন প্রচুর ভারতীয় নার্স বা স্বাস্থ্যসেবিকা যাঁরা আমাদের দক্ষ ও প্রশিক্ষিত শ্রমশক্তিরই প্রতীক।
সৌদি আরবের বিনিয়োগকারীদের আশ্বাস দিয়ে শ্রী মোদী বলেন, পূর্বের কোন দিন থেকে কর ধার্যের বিষয়টি এখন অতীত। দীর্ঘমেয়াদি সহজবোধ্য কর-কাঠামো গড়ে তোলার নীতিতেই এখন বিশ্বাস করে তাঁর সরকার। সৌদি আরব ভারতের যে ক্ষেত্রগুলিতে এখন প্রচুর পরিমাণে বিনিয়োগের সুযোগ পেতে পারে তারও সুনির্দিষ্ট উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতে পেট্রোলিয়াম, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, পরিকাঠামো এবং প্রতিরক্ষা সাজসরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রগুলিতে প্রচুর সুযোগ ও সম্ভাবনা রয়েছে বিদেশি বিনিয়োগের। শুধু তাই নয়, সার, খাদ্যশস্যের জন্য গুদামঘর নির্মাণ, হিমঘর তৈরি এবং কৃষি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব বিশেষভাবে লাভবান হতে পারে বলেও জানান শ্রী নরেন্দ্র মোদী।
পরিশেষে, সাইবার নিরাপত্তা ক্ষেত্রে ভারতের সঙ্গে একযোগে কাজ করার জন্য সৌদি আরবকে আহ্বান ও আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী।
PG/SKD/DM/S
Harnessing the economic potential of India-Saudi Arabia ties...PM @narendramodi interacts with business leaders. pic.twitter.com/dD2pixEvzS
— PMO India (@PMOIndia) April 3, 2016
This meeting is very important, says PM @narendramodi while meeting business leaders in Saudi Arabia.
— PMO India (@PMOIndia) April 3, 2016
India has demographic dividend, demand and democratic values. These strengths are vital. FDI has increased in India in last 2 years: PM
— PMO India (@PMOIndia) April 3, 2016
GST will happen. Retrospective tax is a matter of the past: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 3, 2016