পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ০২ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে কথা বলেছেন।
পশ্চিম এশিয়ার ক্রমবিবর্তিত পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। সৌদি আরবের উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনা সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর আঘাত।
দুই নেতা আঞ্চলিক শান্তি ও সুস্থিতি যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন।
সঙ্কটের এই সময়ে সৌদি আরবের প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা রক্ষার জন্য প্রধানমন্ত্রী সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:
“পশ্চিম এশিয়ার ক্রমবিবর্তিত পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমনের সঙ্গে কথা হয়েছে। সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে যে সাম্প্রতিক হামলা হয়েছে, ভারত তার নিন্দা করে। যত দ্রুত সম্ভব আঞ্চলিক শান্তি ও সুস্থিতি পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা সহমত হয়েছি। সঙ্কটের এই সময়ে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা রক্ষার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।”
SC/SD/SKD
Discussed the evolving situation in West Asia with Crown Prince and PM of Saudi Arabia, HRH Prince Mohammed bin Salman. India condemns the recent attacks on Saudi Arabia in violation of its sovereignty and territorial integrity. We agreed that earliest restoration of regional…
— Narendra Modi (@narendramodi) March 2, 2026