পিএমইন্ডিয়া
স্টার্ট আপ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে মন্ত্রিসভার সম্মতি মিলেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। উল্লেখ করা যেতে পারে, গত ফেব্রুয়ারি মাসে দু’দেশের মধ্যে সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা স্বাক্ষরের ফলে নিজ নিজ দেশের আইন ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাকে বিবেচনায় রেখে স্টার্ট আপ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে, স্টার্ট আপ ক্ষেত্রের প্রসারেও এই সমঝোতাপত্রটি সহায়ক হবে।
CG/BD/SB