Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচি অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


তপশিলি জাতি/উপজাতি এবং মহিলা শিল্পোদ্যোগীদের মধ্যে উৎসাহ সঞ্চারের লক্ষ্যে প্রস্তাবিত ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচিটিতে আজ অনুমোদন দেওয়া হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই কর্মসূচি অনুযায়ী, ব্যাঙ্কের শাখাপ্রতি অন্তত দুটি করে প্রকল্প যাতে মঞ্জুরিকৃত হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। এর ফলে, অন্তত ২ লক্ষ ৫০ হাজার ঋণ গ্রহীতা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এই কর্মসূচি চালুর দিন থেকে পরবর্তী ৩৬ মাসে প্রাথমিক লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব করে তোলার কথা বলা হয়েছে।

‘স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ কর্মসূচির কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ১৫ আগস্ট, ২০১৫ তারিখে জাতির উদ্দেশে প্রদত্ত তাঁর ভাষণে। তপশিলি জাতি/উপজাতি এবং মহিলা শিল্পোদ্যোগীদের শিল্প গঠনের কাজে উৎসাহ দিতে এই কর্মসূচি গ্রহণ করা হবে অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দপ্তরের মাধ্যমে।

PG/SKD/DM/