Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্পেকট্রাম সম্পর্কে মন্ত্রিসভার সিদ্ধান্ত


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ প্রশাসনিকভাবে বন্টন করা স্পেকট্রামগুলির ক্ষেত্রে উদার নীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। যে সমস্ত ক্ষেত্রে বাজার নির্ধারিত মূল্যের কোন সন্ধান পাওয়া যায় না, সেক্ষেত্রে এই উদার নীতি গ্রহণ করা হবে। এর ফলে, নতুন নতুন প্রযুক্তি চালু করার মাধ্যমে স্পেকট্রামের সর্বোচ্চ সদ্ব্যবহার সম্ভব করা যাবে।

টেলিযোগাযোগ ক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা ট্রাই-এর সুপারিশক্রমেই সরকার এই নীতি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, এই প্রক্রিয়ার মাধ্যমে ১,৩০০ কোটি টাকার মতো আয় হবে বলে আশা করা হচ্ছে।

PG/SKD/DM/S