পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজ ১৮-১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ভারত সফরে এসেছেন। এআই ইমপ্যাক্ট সামিট, ২০২৬-এ যোগ দেওয়ার পাশাপাশি, আরও নানা কর্মসূচি আছে তাঁর। এই নিয়ে দ্বিতীয়বার সরকারি সফরে এলেন তিনি। এর আগে এসেছিলেন ২০২৪-এর ২৭-২৯ অক্টোবর।
প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট স্যাঞ্চেজ দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-স্পেন সম্পর্কের যাবতীয় বিষয় পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, পরিকাঠামো, জলবায়ু পরিবর্তন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাঁদের মতবিনিময় হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসারে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। ২০২৪-এর সফরের সময় যৌথভাবে সূচিত ভদোদরার সি-২৯৫ পরিবহণ বিমানের যন্ত্রাংশের চূড়ান্ত সংযুক্তিকরণ কেন্দ্রের (ফাইনাল অ্যাসেম্বলি লাইন) কাজ এগিয়ে চলা ইতিবাচক একটি দিক বলে দুই নেতা মনে করেন। প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে সহযোগিতার গুরুত্ব উল্লেখ করেছেন দুই নেতা।
এ বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকী। এই সময়কালটি সংস্কৃতি, পর্যটন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারত-স্পেন যৌথ উদযাপন বর্ষ হিসেবে চিহ্নিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দু’জনেরই অভিমত।
প্রেসিডেন্ট স্যাঞ্চেজ এআই ইমপ্যাক্ট সামিটের গুরুত্ব উল্লেখ করেছেন এবং বলেছেন এর ফলাফল সারা বিশ্বে এআই প্রশাসনের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেধাকে এক যুগান্তকারী শক্তি বলে উল্লেখ করে তাঁরা এর যাবতীয় সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
শিক্ষাক্ষেত্রের সহযোগিতাও তাঁদের আলোচনায় প্রাধান্য পেয়েছে। ভারতের নতুন শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে ১৯-২০ ফেব্রুয়ারি, ২০২৬ নতুন দিল্লিতে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে স্পেনের বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের সম্মেলনের আয়োজন অত্যন্ত ইতিবাচক বলে তাঁরা মনে করেন। পর্যটন ক্ষেত্রের প্রসারে দ্বিপাক্ষিক উদ্যোগ দু’দেশের অর্থনীতির পক্ষেও ফলদায়ী বলে তাঁদের ধারণা।
দুই নেতা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়েও মতবিনিময় করেন। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার সফল সমাপন নতুন দিল্লি ও মাদ্রিদের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে বলে তাঁদের অভিমত।
SC/AC/DM
Had a productive meeting with President Pedro Sánchez in Delhi. Discussed ways to boost the India-Spain friendship, especially in areas such as defence, security, technology and more. Our nations are marking 2026 as the India-Spain Year of Culture, Tourism and AI. This will… pic.twitter.com/AAG6nssd3F
— Narendra Modi (@narendramodi) February 18, 2026
Tuve una reunión productiva con el presidente Pedro Sánchez en Delhi. Hablamos de formas de fortalecer la amistad entre la India y España, especialmente en ámbitos como la defensa, la seguridad, la tecnología y otros.
— Narendra Modi (@narendramodi) February 18, 2026
Nuestros países celebran 2026 como el Año India-España de la… pic.twitter.com/5u4IiRtjFg