Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘স্বচ্ছতাইসেবা’ অভিযানে সমর্থন ও সহযোগিতার জন্য বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন গোষ্ঠীরঅবদানের সপ্রশংস উল্লেখ করলেন প্রধানমন্ত্রী


‘স্বচ্ছতাইসেবা’ অভিযানে দেশের বিশিষ্ট ব্যক্তি তথা বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা ও অবদানের ভূয়সীপ্রশংসা করেন প্রধানমন্ত্রী। ‘স্বচ্ছতাই সেবা’ অভিযানের সূচনা হয় গত মাসের ১৫তারিখে। এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর দিনটিতে। ঐদিনটি পালিত হয় ‘স্বচ্ছতা ভারত দিবস’ হিসেবেও।

স্বচ্ছ ভারতমিশনে শ্রী অনুপম খের, শ্রী মোহনলাল, শ্রীমতী ছন্দা কোচার, ইন্ডিয়া টুডে গোষ্ঠী,ইন্ডিয়া টিভি নিউজ, সদ্‌গুরু যাজ্ঞী বাসুদেব, ভারতীয় ক্রিকেট দল, শ্রী রাজীবচন্দ্রশেখর, ডেটল ইন্ডিয়া, এনডিটিভি, রিলায়েন্স ফাউন্ডেশন, টাটা ট্রাস্ট্‌স, শ্রীঅক্ষয় কুমার এবং শ্রী শ্রী রবিশঙ্করের অবদান ও কর্মপ্রচেষ্টার জন্য তাঁদের বিশেষপ্রশংসা করেন শ্রী নরেন্দ্র মোদী। কয়েকটি ট্যুইট বার্তায় তিনি বলেছেন :

“অনুপমজিরভূমিকা প্রশংসাযোগ্য।

বিশিষ্টঅভিনেতা মোহনলাল দারুণ কাজ করেছেন।

স্বচ্ছ ভারতগড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করেছেন ছন্দা কোচার। তিনি এবং তাঁরসঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্কের সমগ্র পরিবার স্বচ্ছ ভারত মিশনে গুরুত্বপূর্ণ অবদানেরনজির রেখেছেন।

স্বচ্ছতাসম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য আমি প্রশংসা জানাই‘ইন্ডিয়া টুডে’ পরিবারকে। সাফাইগিরি পুরস্কারে যাঁরা সম্মানিত হয়েছেন তাঁদেরওঅভিনন্দন জানাই।

চমৎকারউদ্যোগ গ্রহণ করেছে ইন্ডিয়া টিভি নিউজ। এর ফলে, দেশে পরিচ্ছন্নতার বার্তা আরওপ্রসার লাভ করবে।

দেশেরনদীগুলিকে দূষণমুক্ত রাখতে সদ্‌গুরু জে ভি এবং ইসা ফাউন্ডেশনের সমগ্র দল সচেতনতাসৃষ্টির কাজে যে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে সেজন্য তাদের অভিনন্দন।

পরিচ্ছন্নদেশ হিসেবে ভারতের ভাবমূর্তি গড়ে তুলতে ভারতীয় ক্রিকেট দলের বার্তারও আমি বিশেষপ্রশংসা করি।

রাজীবজিরপ্রচেষ্টা খুবই ভালো।

উদ্যোগগ্রহণের জন্য আমি প্রশংসা করি ডেটল ইন্ডিয়া এবং এনডিটিভি কর্তৃপক্ষেরও।পরিচ্ছন্নতা সম্পর্কে এই টাইমলাইনটির প্রচেষ্টা যথেষ্ট উৎসাহব্যঞ্জক– https://twitter.com/swachhindia ।”

স্বচ্ছ ভারতগড়ে তোলার কাজে রিলায়েন্স ফাউন্ডেশনের কাজও প্রশংসনীয়। এই টাইমলাইনটির দিকে আপনারানজর রাখতে পারেন – https://twitter.com/ril_foundation/ ।

টাটাট্রাস্ট্‌সকে অভিনন্দন! স্বচ্ছ ভারত মিশনকে সমর্থন জানানোর লক্ষ্যে দেশেরপ্রত্যেকটি জেলায় এক তরুণ পেশাদার কর্মীকে পাঠানোর যে উদ্যোগ তারা গ্রহণ করেছিল তাযথেষ্ট প্রশংসার দাবি রাখে।

খুবই ভালোলিখেছেন অক্ষয় কুমার। স্বচ্ছ ভারত মিশনে সতত সমর্থন জানানোর জন্য আমি তাঁর প্রশংসাকরি।

শ্রী শ্রীরবিশঙ্কর এবং তাঁর আর্ট অফ লিভিং পরিবারের সদস্যদের উদ্যোগ ছিল চমৎকার! ১২৫ কোটিভারতবাসী ঐক্যবদ্ধভাবে এক স্বচ্ছ ভারত গড়ে তুলবেন।”

PG/SKD/DM/