Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্বচ্ছতাই প্রকৃত সেবা আন্দোলনের অংশ হয়ে ওঠার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান প্রধানমন্ত্রীর


‘স্বচ্ছতাই প্রকৃত সেবা আন্দোলনে’ যোগদানের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তরিকভাবে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, “আগামী দোসরা অক্টোবর আমরা গান্ধীজির জন্মের সার্ধ শতবার্ষিকী উদযাপনের সূচনা করব। বাপুর স্বপ্নের স্বচ্ছ ভারতের উদ্দেশ্য অর্জনে ইতিমধ্যেই এক ঐতিহাসিক গণ-আন্দোলনের রূপ নেওয়া স্বচ্ছ ভারত মিশনের চতুর্থ বর্ষপূর্তিও ঐদিন।

স্বচ্ছ ভারত গড়ে তোলার লক্ষ্যে যাঁরা কাজ করছেন আমি তাঁদের অভিনন্দন জানাই।

‘স্বচ্ছতাই প্রকৃত সেবা আন্দোলন’ আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে। বাপুকে শ্রদ্ধা জানানোর এ এক মহৎ উপায়।

আসুন, এই আন্দোলনের অংশ হয়ে উঠুন এবং স্বচ্ছ ভারত গড়ে তোলার প্রয়াসকে আরও শক্তিশালী করুন।

আসুন, আগামী ১৫ই সেপ্টেম্বর সকাল সাড়ে ন’টায় আমরা সকলে একত্রিত হই এবং স্বচ্ছতাই প্রকৃত সেবা আন্দোলনের সূচনা করি। স্বচ্ছ ভারত মিশনকে শক্তিশালী করতে যাঁরা তৃণমূল স্তরে অক্লান্ত পরিশ্রম করছেন, তাঁদের সঙ্গে আলাপচারিতার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। এরপর স্বচ্ছতা সংক্রান্ত নানা কর্মসূচির সূচনা হবে।”

CG/BD/DM/