পিএমইন্ডিয়া
[
181KB ]
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী অভিষেক কুমার শর্মা নামের এক যুবকের সঙ্গে সাক্ষাৎ করেন। এই যুবকটি স্বচ্ছ ভারত অভিযান বিষয়ে সচেতনতা গড়ে তোলার প্রয়াসে দেশব্যাপী সাইকেলে অভিযান শুরু করেছে। অভিষেক জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারতের ডাকে উদ্বুদ্ধ হয়ে মানুষকে এ বিষয়ে সচেতন করার জন্য তার অভিযান শুরু করেছেন। এ কাজে তিনি একটি গোটা বছর ব্যয় করবেন বলেও তিনি জানান। তিনি বলেছেন, এ পর্যন্ত আটটি রাজ্যের ৪৫০০ কিলোমিটার পথ তিনি সফর করেছেন। ফলে, তিনি ৫ হাজারটি গ্রাম, ৩৫০টি শহরে সাইকেল অভিযান চালিয়েছেন। প্রধানমন্ত্রী অভিষেকের অভিনব জনসচেতনতা প্রয়াসের প্রশংসা করেন এবং আগামী প্রয়াসের সাফল্যও কামনা করেন।