Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্বচ্ছতা রক্ষা ও দুর্নীতি দমনে প্রযুক্তির কার্যকারিতাপ্রসঙ্গে প্রধানমন্ত্রী

স্বচ্ছতা রক্ষা ও দুর্নীতি দমনে প্রযুক্তির কার্যকারিতাপ্রসঙ্গে প্রধানমন্ত্রী


সতর্কতা ওসচেতনতা সপ্তাহ ২০১৬ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে সোমবার নয়াদিল্লির বিজ্ঞানভবনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনিবলেন, স্বচ্ছতা রক্ষা এবং দুর্নীতি দমনে প্রযুক্তি এক বড় ধরণের ভূমিকা পালন করতেপারে।

প্রধানমন্ত্রীতাঁর বক্তব্যে আরও বলেন যে, রাষ্ট্র-পরিচালনার মূলে রয়েছে নীতি নির্ধারণেরবিষয়গুলি। ব্যক্তি বিশেষের খেয়াল-খুশি মতো কোনও কিছুই চলতে পারে না।

শ্রী মোদীবলেন, আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণের সময় সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল থাকাএকান্ত জরুরি ।