পিএমইন্ডিয়া
অন্ধ্রপ্রদেশেরমুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবুনাইডু, হরিয়ানারমুখ্যমন্ত্রী শ্রী মনোহরলালএবং উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীশ্রী হরিশ রাওয়াত আজ প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর সঙ্গেদেখা করে’স্বচ্ছভারত অভিযান’ সম্পর্কেমুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিতসাব-গ্রুপেরচূড়ান্ত রিপোর্টটি পেশ করেন।
প্রধানমন্ত্রীশ্রী মোদী মুখ্যমন্ত্রীদেরএই প্রচেষ্টার বিশেষ প্রশংসাকরে বলেন, ‘স্বচ্ছভারত’ গড়েতোলার কাজটি কঠিন হলেও মোটেওঅসম্ভব নয়।মুখ্যমন্ত্রীদেরপেশ করা ঐ রিপোর্টে’স্বচ্ছভারত’ গড়েতোলার কাজে সরকারি-বেসরকারিঅংশীদারিত্বকে জোরদার করেতুলতে কয়েকটি ব্যবস্থা গ্রহণেরসুপারিশ করা হয়েছে। গ্রাম ওশহরাঞ্চলের জন্য পৃথক পৃথকব্যবস্থা হিসেবে সাধারণেরব্যবহার্য শৌচাগারগুলিরপরিচালনা ও ব্যবস্থাপনারবিষয়েও কয়েকটি সুপারিশ রয়েছেঐ রিপোর্টে। বলা হয়েছে, বিভিন্নদপ্তর এবং বিভিন্ন ক্ষেত্রেরমধ্যে সমন্বয়ের বিষয়টিকেসহজতর করে তুলতে নিতি আয়োগএক সাধারণ ব্যবস্থা গড়ে তুলতেপারে। উন্মুক্ত স্থানে যেখানেসেখানে প্রাকৃতিক কাজকর্মসেরে ফেলার কু-অভ্যাসরোধে প্রয়োজনে এক বিশেষ কাঠামোওগড়ে তোলা যেতে পারে।’স্বচ্ছভারত অভিযান’-এউৎসাহ দিতে গ্রাম পঞ্চায়েত, পৌরসংস্থা, ব্লক, জেলাএবং রাজ্য স্তরে প্রতি বছরপুরস্কার দানেরও সুপারিশ করাহয়েছে ঐ রিপোর্টে। বলা হয়েছে, এরফলে স্বচ্ছ ভারত অভিযানেরসফল রূপায়ণে এক প্রতিযোগিতারমনোভাব গড়ে উঠবে। প্রতি মাসেঅন্তত একদিন এবং বছরে অন্ততএকটি সপ্তাহ’স্বচ্ছভারত অভিযান’কেজোরদার করে তোলার কাজে বিশেষভাবেচিহ্নিত করা যেতে পারে। এইভাবেকর্মসূচিটিকে সফল করে তোলারকাজকর্মের নিরিখে গ্রামপঞ্চায়েত, ব্লক, জেলাতথা রাজ্যগুলিকে রেটিং-এরভিত্তিতে পুরস্কৃত করা যেতেপারে। সুপারিশে প্রস্তাব করাহয়েছে যে, শহরও গ্রামাঞ্চলের গৃহস্থপরিবারগুলিকে একেকটি শৌচাগারগড়ে তুলতে আর্থিক সহায়তারমাত্রা ১৫ হাজার টাকায় উন্নীতকরার। বর্জ্য ব্যবস্থাপনারকাজে নোংরা জিনিসপত্র সংগ্রহেরসঙ্গে যাঁরা যুক্ত থাকেন, তাঁদেরওঅন্তর্ভুক্ত করার প্রস্তাবকরা হয়েছে। এই ব্যবস্থায়তাঁদের জীবিকার্জনের কোনওক্ষতি তো হবেই না বরং তা পরিচ্ছন্নভারত গড়ে তোলার কাজে বিশেষভাবেসহায়ক হয়ে উঠবে। মাথায় করেমল বহন করে নিয়ে যাওয়ার মতোবৃত্তি পুরোপুরি বন্ধ করাদরকার বলেও ঐ রিপোর্টে সুপারিশকরা হয়েছে। সাধারণ স্বাস্থ্যব্যবস্থা ও পরিচ্ছন্নতাসম্পর্কে সাধারণ মানুষেরমধ্যে সচেতনতা গড়ে তোলারলক্ষ্যে মানুষের আচরণগতপরিবর্তন এবং ইতিবাচক অভ্যাসগড়ে তোলার ওপরও রিপোর্টে বিশেষজোর দেওয়া হয়েছে। জাতীয় ওরাজ্যস্তরে’স্বচ্ছভারত অভিযান’-এরকাজে একটি মিশন গড়ে তোলারওসুপারিশ করা হয়েছে। মিশনেরকাজ হবে এই কর্মসূচিতে প্রয়োজনীয়পরামর্শ ও সমর্থন যোগানো এবংসেইসঙ্গে কর্মসূচিটির সামগ্রিকদেখভাল। অভিযানে প্রযুক্তিগতসহায়তার জন্য একটি জাতীয়কারিগরি পর্ষদ গঠনেরও সুপারিশকরা হয়েছে। রাসায়নিক সারেরওপর ভর্তুকির হার কমিয়ে কম্পোস্টসারের ওপর ভর্তুকি বাড়ানোরসুপারিশ করা হয়েছে সাব-গ্রুপেররিপোর্টে। বর্জ্য ব্যবস্থাপনারক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রগুলিকেউৎসাহিত করার জন্য কিছু কিছুক্ষেত্রে কর ছাড়েরও প্রস্তাবরয়েছে ঐ রিপোর্টে।
PG/SKD/SB/S
Niti Aayog CM's Sub Group on Swachh Bharat shared their report. My congratulations to CMs for their effort. http://t.co/QXiWEFJbWj
— Narendra Modi (@narendramodi) October 14, 2015
The report by CMs on Swachh Bharat contains insightful material on creating a Clean India. #MyCleanIndia http://t.co/uGr61oIFU4
— Narendra Modi (@narendramodi) October 14, 2015