Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘স্বচ্ছ ভারত মিশন’ কর্মসূচি রূপায়ণে বিশ্ব ব্যাঙ্কের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


‘স্বচ্ছ ভারত মিশন’কে সমর্থন ও সহযোগিতা জানাতে বিশ্ব ব্যাঙ্কের ১৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাবটি অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ‘স্বচ্ছ ভারত মিশন’-এর কাজে সাফল্য ও অগ্রগতির ভিত্তিতে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে আরও বেশি সাহায্য ও সমর্থন দানের সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘স্বচ্ছ ভারত মিশন’ (গ্রামীণ) কর্মসূচিটি অনুমোদনের সময়। এখন মন্ত্রিসভার বৈঠকে বিশ্ব ব্যাঙ্কের এই প্রকল্প অনুমোদনের সুবাদে রাজ্যগুলির ক্ষেত্রে সাফল্য ও অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

PG/SKD/SB/S