পিএমইন্ডিয়া
সমবায় ব্যাঙ্কগুলি থেকে স্বল্পমেয়াদি কৃষি ঋণ গ্রহণের ক্ষেত্রে ২০১৬-রনভেম্বর ও ডিসেম্বর – এই দুটি মাসের সুদ রেহাইয়ের প্রস্তাবে আজ কর্মপরবর্তীঅনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণের পরিপ্রেক্ষিতে নাবার্ডের মাধ্যমেসমবায় ব্যাঙ্কগুলিতে যে অতিরিক্ত অর্থ লগ্নি করা হয়েছিল তার সুদের ক্ষেত্রেওসরকারি সহায়তাদানের বিষয়টিতে মঞ্জুরি দেওয়া হল।
মন্ত্রিসভার এই সিদ্ধান্ত গ্রহণের ফলে সমবায় ব্যাঙ্কগুলি থেকে দেশের যেসমস্ত কৃষক স্বল্পমেয়াদে ঋণ সংগ্রহ করেছিলেন তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন।
নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রদত্ত ঋণের ক্ষেত্রে সুদ মকুব করে দেওয়ায় অতিরিক্তআর্থিক সম্পদের যোগান দেওয়া হবে সমবায় ব্যাঙ্কগুলিকে। নাবার্ডের মাধ্যমেই এইআর্থিক সম্পদের যোগান দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করাহয়েছে।
PG/SKD/DM