পিএমইন্ডিয়া
আগামীকাল দেশের ৭০তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকাল ৭-৩০ মিনিটে লালকেল্লার প্রাকার থেকে ভাষণ দেবেন জাতির উদ্দেশে। স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে বেশ কিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এদিন।
গত৯ আগস্ট স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের মধ্যপ্রদেশের জন্মস্থানে ‘তিরঙ্গাযাত্রা’র সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বস্তরেরজনসাধারণের মধ্যে দেশাত্মবোধকে উজ্জীবিত করার লক্ষ্যেই এই যাত্রার আয়োজন। ‘তিরঙ্গাযাত্রা’ অনুষ্ঠিত হবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। ৭৫ জন কেন্দ্রীয় মন্ত্রী সফর ওপরিদর্শন করবেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের ১৫০টি স্মৃতিবিজড়িত স্থান।
এইউপলক্ষে রাজধানীর রাজপথ লন-এ আয়োজিত হয়েছে সপ্তাহব্যাপী ‘ভারত পর্ব’ তথাভারতোৎসবের। এর উদ্যোক্তা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। ১২ আগস্ট সন্ধ্যায় তথ্য ওসম্প্রচার মন্ত্রী শ্রী ভেঙ্কাইয়া নাইডু এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী মহেশশর্মার উপস্থিতিতে এর সূচনা করেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী মনোহর পররিকর। ভারতীয়সশস্ত্র বাহিনীও অংশগ্রহণ করেছে এই উৎসবে। উৎসব প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে নানাধরনের খাদ্যসম্ভারের ৫০টি স্টল, হস্তশিল্প মেলা, বিভিন্ন রাজ্যের মণ্ডপ ওসাংস্কৃতিক প্রদর্শনী ইত্যাদি। এই উপলক্ষে ‘আজাদি ৭০ সাল – ইয়াদ করো কুরবানি’শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
স্বাধীনতাদিবস উদযাপনকে জনসাধারণের উৎসবে পরিণত করতে কয়েকটি অভিনব উদ্যোগও গ্রহণ করা হয়েছেসরকারের পক্ষ থেকে। রাজধানীর সিরি ফোর্ট প্রেক্ষাগৃহে গত ১২ আগস্ট থেকে শুরু হয়েছেস্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী এক চলচ্চিত্র উৎসব। একই দিনে সূচনা হয়েছেস্বাধীনতা উৎসবের থিম সঙ্গীত ‘তিরঙ্গা যাত্রা’র। এই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহম্মদ ইকবাল, কবি প্রদীপ, সাকিল বারাউনি, নৌশাদ এবংপীতম্বর দাস সহ বিভিন্ন সঙ্গীত রচয়িতার জীবনী সঙ্গীত সম্প্রচারের পূর্বে ভাষ্যেরমাধ্যমে বর্ণনা করার ব্যবস্থা করা হয়েছে।
দেশেরসবক’টি গুরুত্বপূর্ণ স্মারক ও স্মৃতিস্তম্ভকে আলো ও ত্রিবর্ণরঞ্জিত পতাকায় সাজিয়েতোলা হয়েছে। স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে বক্তব্য রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানেরপক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের। বিদ্যালয়ের ছেলে-মেয়েদেরউৎসাহিত করা হয়েছে নিজের নিজের শহর ও গ্রামের মণীষীদের স্মারক ও জন্মস্থানগুলিপরিদর্শনের। আগামী ২৩ আগস্ট দেশের ১৫ লক্ষ স্কুল এবং ৪০ হাজার কলেজে একইসঙ্গেজাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। এই উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য ক্রীড়াপ্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এছাড়াও থাকছে নিবন্ধ রচনা, বিতর্ক, ক্যুইজপ্রতিযোগিতা, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা ইত্যাদি। মহাত্মাগান্ধী, সুভাষচন্দ্র বোস এবং অন্যান্য বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের অনুসরণেসুসজ্জিতভাবে উপস্থিত থাকবেন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। ‘স্বাধীনতার রঙ’ নামেএকটি সর্বভারতীয় অভিযান শুরু হয়েছে গত ৯ আগস্ট থেকে। এটি চলবে আগামীকাল, অর্থাৎ স্বাধীনতাদিবস পর্যন্ত। জাতীয় সংগ্রামের স্মৃতি বিজড়িত ৭০টি শহর ও মফঃস্বলে এটির আয়োজন করাহয়েছে। এই প্রথম মহিলা মন্ত্রীরা সীমান্ত সফরে গিয়ে দেশের সেনাবাহিনীর সদস্যদেরহাতে রাখী পড়িয়ে দেবেন আগামী ১৮ আগস্ট রাখীবন্ধন দিবসে।
PG/SKD/DM/