পিএমইন্ডিয়া
কেন্দ্রীয়স্বাধীনতা সংগ্রামী পেনশনার ও তাঁদের যোগ্য নির্ভরশীলদের বর্তমান পেনশন প্রকল্পনিম্নলিখিতভাবে পুনর্গঠিত হয়েছে:-
ক্রমিক নং.
স্বাধীনতা সংগ্রামীদের পর্যায়
অবসরকালীন ভাতার বর্তমান পরিমাণ (প্রতিমাসে)
অবসরকালীন ভাতার বর্ধিত পরিমাণ (প্রতিমাসে)
১.
প্রাক্তন আন্দামান রাজনৈতিক বন্দী/জীবনসঙ্গী
২৪,৭৭৫ টাকা
৩০,০০০ টাকা
২.
স্বাধীনতা সংগ্রামী যারা ব্রিটিশ ভারতের বাইরে কষ্টভোগ করেছেন
২৩,০৮৫ টাকা
২৮,০০০ টাকা
৩.
আই.এন.এ. সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামী/জীবনসঙ্গী
২১,৩৯৫ টাকা
২৬,০০০ টাকা
৪.
নির্ভরশীল পিতামাতা/যোগ্য কন্যা (যেকোনো সময়ে সর্বাধিক তিনজন কন্যা)
৩,৩৮০ টাকা
স্বাধীনতা সংগ্রামীর জন্য যত টাকা গ্রহণযোগ্য হত, তার ৫০%, অর্থাৎ ১৩,০০০টাকা থেকে ১৫,০০০টাকা
সমস্ত স্বাধীনতা সংগ্রামী ও তাঁদের জীবনসঙ্গী এবং নির্ভরশীলপিতামাতা/উপযুক্ত কন্যা, প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের পেনশনার যারা স্বতন্ত্রতাসৈনিক সম্মান পেনসন প্রকল্প (এস.এস.এস.পি.এস.) ১৯৮০ অনুসারে পেনসন গ্রহণ করছেনতাঁরা এই সিদ্ধান্তে উপকৃত হবেন|