Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্বামীআত্মস্থানন্দজি’র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক


নয়া দিল্লি: স্বামী আত্মস্থানন্দজি’র প্রয়াণে শোক জ্ঞাপনকরলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি|

প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, “স্বামী আত্মস্থানন্দজি’রপ্রয়াণ আমার কাছে এক ব্যক্তিগত ক্ষতি| আমি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ সময় উনারসঙ্গে কাটিয়েছি|

স্বামী আত্মস্থানন্দজি অপার জ্ঞান ও প্রজ্ঞায় মহিমান্বিতছিলেন| তাঁর অনুকরণীয় ব্যক্তিত্বকে প্রজন্মের পর প্রজন্ম স্মরণে রাখবে|

আমি যখনই কলকাতা সফরে যাব, স্বামী আত্মস্থানন্দজির আশীর্বাদআমি খুঁজতে থাকব|

স্বামী বিবেকানন্দের স্থাপিত রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষহিসেবে স্বামী আত্মস্থানন্দজি অক্লান্তভাবে কাজ করে গেছেন এবং এর প্রভাবকেবিশ্বব্যাপী বিস্তার করেছেন|”

SK/A.D./AGT