Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্বামীবিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো ভাষণের ১২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ছাত্রসমাবেশে সোমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


‘তরুণ ভারত,নবীন ভারত’ বিষয়টিকে অবলম্বন করে ছাত্রছাত্রীদের এক সম্মেলনে সোমবার ভাষণ দেবেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫তম বার্ষিকীএবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম শতবার্ষিকীউদযাপন উপলক্ষেই এই সম্মেলনেরআয়োজন।

এইঅনুষ্ঠানটি সম্পর্কে প্রধানমন্ত্রী তাঁর কয়েকটি ট্যুইট বার্তায় রবিবার বলেছেন :

“আগামীকাল‘তরুণ ভারত, নবীন ভারত’ বিষয়টির ওপর ছাত্রছাত্রীদের এক সম্মেলনে বক্তব্য রাখব আমি।

ছাত্রছাত্রীদেরএই সম্মেলন আয়োজিত হচ্ছে ১১ সেপ্টেম্বর তারিখে। ১৮৯৩ সালের এই দিনটিতেই স্বামীবিবেকানন্দ শিকাগোয় এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।

এ বছর আমরা স্বামীবিবেকানন্দের শিকাগো ভাষণের ১২৫তম বার্ষিকী এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উদযাপন করছি।

যুবশক্তিরওপর বিশেষ আস্থা ও বিশ্বাস ছিল স্বামী বিবেকানন্দের। জাতি গঠনের কাজে যুব সমাজেরএক গুরুত্বপূর্ণ অংশগ্রহণের স্বপ্ন দেখতেন তিনি।

স্বামীবিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের যুব সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষারবাস্তবায়নে আমরা নিরলস পরিশ্রম করে চলেছি।”

PG/SKD/DM