Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী


স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন –

“ওঠো, জাগো ও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমে থেকো না। অনুপ্রেরণাদায়ক এই শব্দগুলির পাশাপাশি, শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের সমৃদ্ধ ভাবাদর্শ, তাঁর জয়ন্তীতে স্মরণ করছি। তিনি সেবা ও আত্মত্যাগের আদর্শ গ্রহণে জোর দিয়েছিলেন। যুবশক্তিতে তাঁর বিশ্বাস ছিল অটল ও দ্বিধাহীন।

স্বামীও বিবেকান্দের আদর্শ ও চিন্তাভাবনা কোটি কোটি ভারতবাসী, বিশেষ করে, যুবসম্প্রদায়কে অনুপ্রাণিত ও উৎসাহিত করে। তাঁর কাছ থেকেই আমরা এক শক্তিশালী, প্রগতিশীল ও সুসংবদ্ধ ভারত গঠনের প্রেরণা পেয়ে থাকি। এমন এক ভারত গঠনের উৎসাহ পাই, যা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দেবে”।

SSS/BD/SB

​​