Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্বাস্থ্যক্ষেত্রে ভারত ও মালদ্বীপের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও মালদ্বীপের মধ্যে ২০১৪ সালের জানুয়ারি মাসে স্বাক্ষরিত স্বাস্থ্য সংক্রান্ত সমঝোতাটি ‘কর্মপরবর্তী অনুমোদন’ দেওয়া হয়েছে। সমঝোতাটি নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়েছিল :-

ক) দু’দেশের মধ্যে চিকিৎসক, চিকিৎসা আধিকারিক, চিকিৎসা বিশেষজ্ঞদের প্রশিক্ষণ ও বিনিময়।

খ) স্বাস্থ্যক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র গড়ে তুলতে সহায়তা।

গ) মেডিকেল এবং স্বাস্থ্য গবেষণা উন্নয়নে সহযোগিতা।

ঘ) স্বাস্থ্য পরিষেবা এবং জনস্বাস্থ্য পরিষেবা পরিচালন ক্ষেত্রে সহযোগিতা।

ঙ) জেনেরিক এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ ও সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা।

চ) সুস্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও রোগ প্রতিরোধ।

ছ) দেশজ ঐতিহ্যের চিকিৎসার ওষুধপত্র।

জ) টেলিমেডিসিন

ঝ) দু’দেশের আলোচনার মধ্যে স্থির করা স্বাস্থ্যক্ষেত্রের অন্যান্য যে কোনও বিষয়ে সহযোগিতা।

এই সমঝোতাচুক্তির ফলে স্বাস্থ্যক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বিশেষ করে, মালদ্বীপে স্বাস্থ্যক্ষেত্রের জন্য মানবসম্পদ উন্নয়ন ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলায় সহায়তা হবে। স্বাস্থ্যক্ষেত্রে বর্ধিত এই সহযোগিতা দু’দেশের মধ্যে মৈত্রী সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে।

PG/PB/SB