পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে আজ কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হল এ বছর ১৭ ফেব্রুয়ারি তারিখে ভারত ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ সহযোগিতা চুক্তিতে। এর আওতায়, স্বাস্থ্য ও স্বাস্থ্য-শিক্ষাক্ষেত্রে পরস্পরের সঙ্গে সহযোগিতা প্রসারের লক্ষ্যে চুক্তিবদ্ধ এই দুটি দেশ। ভারতের রাষ্ট্রপতির ইরান সফরকালে এই চুক্তিটি সম্পাদিত হয়।
এই চুক্তি স্বাক্ষরের ফলে সহযোগিতা প্রসারের মধ্য দিয়ে ভারত ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় রয়েছে, চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের স্বার্থে অভিজ্ঞতা বিনিময়, মানবসম্পদ বিকাশের ক্ষেত্রে সহযোগিতার প্রসার, স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কিত সুযোগ-সুবিধা, ওষুধ, চিকিৎসার সাজসরঞ্জাম ও কসমেটিক্স ব্যবহারের বিষয়টি নিয়ন্ত্রণ ও এ সম্পর্কিত তথ্য বিনিময়, চিকিৎসা গবেষণা, নতুন নতুন প্রযুক্তি তথা জ্ঞান-নির্ভর উদ্যোগ ও কর্মপ্রচেষ্টার ক্ষেত্রে সহযোগিতা, জনস্বাস্থ্য, নিরন্তর উন্নয়নের লক্ষ্য এবং আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতা ইত্যাদি।
এই বিষয়গুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের বিষয়টি দেখভালের জন্য একটি কার্যনির্বাহী গোষ্ঠীও গড়ে তোলা হবে।
PG/SKD/DM/