Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্মার্ট নগরী গড়ে তুলতে নিউ ইয়র্কের ব্লুমবার্গ ফিল্যানথ্রপিজ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক


স্মার্ট নগরী গড়ে তোলার কাজে নিউ ইয়র্কের ব্লুমবার্গ ফিল্যানথ্রপিজ (বি পি)-এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের। এ সম্পর্কিত একটি প্রস্তাব আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। উল্লেখ্য, স্মার্ট নগরী মিশন গঠনের বিষয়টিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দেয় এ বছর ২৯ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে। এরই ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই মিশনটি চালু করেন গত ২৫ জুন, ২০১৫ তারিখে।

এই চুক্তিটি স্বাক্ষরিত হলে স্মার্ট নগরী মিশনের প্রকল্পগুলিতে ‘নলেজ পার্টনার’ হিসেবে কাজ করে যাবে নিউ ইয়র্কের সংস্থাটি। স্মার্ট নগরী মিশনের আওতায় উন্নত মানের নাগরিক পরিকাঠামো গড়ে তোলার প্রস্তাব রয়েছে। জনসাধারণের নগর জীবনকে আরও উন্নত করে তুলতেই স্মার্ট নগরী প্রকল্প গড়ে তুলছে কেন্দ্রীয় সরকার।

SSS/SKD/DM/……30th December, 2015