পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৫ জুন, ২০২৬
মাননীয় প্রধানমন্ত্রী ফিতসো,
দুই দেশের প্রতিনিধিবৃন্দ,
সংবাদমাধ্যমের বন্ধুগণ,
নমস্কার!
‘দোব্রি দেন’,
আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী ফিতসোকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি একজন অভিজ্ঞ নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু। তাঁর বন্ধুত্ব এবং অবিচল অঙ্গীকার ভারত-স্লোভাকিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করার এবং আমাদের সম্পর্কের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।
আমার এই সফর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম স্লোভাকিয়া সফর। আমি আনন্দিত যে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা আমাদের সম্পর্ককে একটি ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের পারস্পরিক আস্থা, অভিন্ন অগ্রাধিকার এবং অভিন্ন ভবিষ্যতের প্রতীক।
বন্ধুগণ,
আজ প্রধানমন্ত্রী এবং আমি আমাদের সহযোগিতাকে কীভাবে নতুন দিকনির্দেশনা ও নতুন শক্তি দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার অগ্রগতি আমাদের জন্য সন্তোষের বিষয়।
আমাদের সম্ভাবনা বিশাল। আমাদের আকাঙ্ক্ষা আরও বড়। মোটরগাড়ি, রেলপথ, উন্নত উৎপাদন এবং সবুজ প্রযুক্তি আমাদের বিশেষ আগ্রহের ক্ষেত্র। আজ আমরা এই সমস্ত বিষয়ে আমাদের শক্তি একত্রিত করে উভয় দেশের জনগণের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।
ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার ক্ষেত্রে স্লোভাকিয়ার সমর্থনের জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। উভয় দেশের শিল্প, স্টার্টআপ এবং ব্যবসায়ীরা যাতে এর সর্বোচ্চ সুবিধা লাভ করতে পারে সেজন্য আমরা এর দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করব ।
বন্ধুগণ,
প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আজ স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি ডিজিটাল গণ-পরিকাঠামোতে সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
আমি আনন্দিত যে স্লোভাকিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) একটি ‘ইন্ডিয়া চেয়ার’ প্রতিষ্ঠা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির সেবা ও অগ্রগতির জন্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে এটাই আমাদের স্বপ্ন । আমরা বিশ্বাস করি যে, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ কেবল উদ্ভাবনের উপর ভিত্তি করে নয়, বরং আস্থা, দায়িত্ব এবং মানবিক মর্যাদার উপরও প্রতিষ্ঠিত হওয়া উচিত।
মহাকাশ ক্ষেত্রে আমাদের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ২০১৭ সালে ভারত স্লোভাকিয়ার প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে। আজ, ভারতের মহাকাশ ক্ষেত্র অভূতপূর্ব গতিতে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এই উন্নয়ন যাত্রায় যোগ দেওয়ার জন্য আমি স্লোভাকিয়ার সংস্থাগুলোকে আমন্ত্রণ জানাচ্ছি।
অসামরিক পারমাণবিক শক্তিও উভয় দেশের জন্য একটি প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র। আমরা এই ক্ষেত্রে আমাদের শিল্প ও বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।
প্রতিরক্ষা সহযোগিতা আমাদের গভীর পারস্পরিক আস্থা এবং কৌশলগত ঐক্যের একটি প্রমাণ। আমি আনন্দিত যে আমরা আজ এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটি অভিপ্রায়পত্র স্বাক্ষর করেছি। এটি প্রতিরক্ষা শিল্পগুলির মধ্যে যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং সহযোগিতাকে নতুন গতি দেবে।
বন্ধুগণ,
ভারত ও স্লোভাকিয়াও বিশ্বমঞ্চে ঘনিষ্ঠ সমন্বয়ের সঙ্গে এগিয়ে চলেছে। সকল বিবাদ ও উত্তেজনা শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত আমরা এই বিষয়ে একমত। আমরা সকল অংশীদারের সঙ্গে কাজ করে এই দিকে এগিয়ে যেতে থাকব।
আমরা এ বিষয়েও একমত যে, একবিংশ শতাব্দীর বাস্তবতা ও প্রতিকূলতার সঙ্গে সঙ্গতি রেখে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নিজেদের নতুন করে সংজ্ঞায়িত করতে হবে। আমরা এই বিষয়ে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য কাজ করব।
বন্ধুগণ,
আমাদের দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক সম্পর্ক আমাদের সম্পর্কের একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে। ভারতের প্রাচীন উপনিষদের স্লোভাক ভাষায় অনুবাদ আমাদের সাংস্কৃতিক ঘনিষ্ঠতার একটি চমৎকার উদাহরণ।
স্লোভাকিয়ায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত জনগন অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আজ আমরা দুই দেশের মধ্যে পেশাদার এবং দক্ষ কর্মীদের যাতায়াত বৃদ্ধির লক্ষ্যে শ্রম অভিবাসন বিষয়ে একটি সমঝোতা স্মারক ঘোষণা করেছি। আমরা শীঘ্রই সামাজিক সুরক্ষা বিষয়ে একটি সমঝোতা স্মারকও চূড়ান্ত করব।
মাননীয়,
আজকের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা এবং ভারত সম্পর্কে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য আমি আবারও আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে আমি আপনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। আপনি প্রকাশ্যে এই আমন্ত্রণটি গ্রহণ করেছেন বলে আমি আনন্দিত । আমরা আপনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আগামী বছরগুলিতে আমাদের এই সমন্বিত অংশীদারিত্ব নতুন সুযোগ, যৌথ সমৃদ্ধি এবং আমাদের জনগণের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে বলে আমি আত্মবিশ্বাসী ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
SC/PM/SB
Addressing the joint press meet with PM Robert Fico of Slovakia.@RobertFicoSVK https://t.co/qP50HdYhUO
— Narendra Modi (@narendramodi) June 15, 2026
मेरी यह यात्रा किसी भी भारतीय प्रधानमंत्री की स्लोवाकिया की पहली यात्रा है।
— PMO India (@PMOIndia) June 15, 2026
मुझे खुशी है कि इस ऐतिहासिक अवसर पर हमने अपने संबंधों को Comprehensive Partnership का दर्जा देने का निर्णय लिया है।
यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है: PM @narendramodi
India-EU FTA को अंतिम रूप देने में स्लोवाकिया से मिले सहयोग के लिए मैं प्रधानमंत्री जी का विशेष आभार व्यक्त करता हूँ।
— PMO India (@PMOIndia) June 15, 2026
हम इसके जल्द से जल्द implementation के लिए काम करेंगे ताकि दोनों देशों के उद्योग, स्टार्टअप्स और traders इसका अधिकतम लाभ उठा सकें: PM @narendramodi
मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में AI के विषय पर India Chair स्थापित की जा रही है।
— PMO India (@PMOIndia) June 15, 2026
AI मानवता की सेवा और प्रगति का सशक्त माध्यम बने, यही हमारी साझा सोच है।
हमारा मानना है कि AI का भविष्य केवल innovation से नहीं, बल्कि trust, responsibility और human dignity पर…
रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और strategic convergence का प्रमाण है।
— PMO India (@PMOIndia) June 15, 2026
मुझे खुशी है कि इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने Letter of Intent sign किया।
इससे joint development, joint production और defence industries के बीच सहयोग को नई गति मिलेगी: PM @narendramodi
दोनों देशों के बीच गहरे सांस्कृतिक और people-to-people ties हमारे संबंधों को मज़बूत आधार प्रदान करते हैं।
— PMO India (@PMOIndia) June 15, 2026
भारत के प्राचीन उपनिषदों का “स्लोवाक” भाषा में अनुवाद किया जाना हमारी सांस्कृतिक निकटता का उत्कृष्ट उदाहरण है।
स्लोवाकिया में रह रहे भारतीय मूल के लोग यहाँ की economy और…