পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হায়দরাবাদের নাল্লাগান্ডলায় কেন্দ্রীয় জল কমিশনের ১০ একর জমির মধ্যে পূর্ব দিকের ৩৭২ বর্গ ইয়ার্ড পরিমাণ জমি তেলেঙ্গানা সরকারের অধিগ্রহণের প্রস্তাবে সম্মতি মিলেছে। অধিগ্রহণের পর সড়ক সম্প্রসারণের মাধ্যমে ৩০ নম্বর রেডিয়াল সড়কের মানোন্নয়নে তেলেঙ্গানা সরকার এই জমি কাজে লাগাবে।
সড়ক সম্প্রসারণের এই কাজের ফলে বরাদ্দকৃত জমিতে যে উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রয়েছে, তাতে কেন্দ্রীয় জল কমিশন উপকৃত হবে।
CG/BD/SB