পিএমইন্ডিয়া
হরিয়ানার গুরুগ্রামেভারতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের জমিতে যাত্রা বিরতি এবং যাত্রী ওঠানো-নামানোরউদ্দেশ্যে একটি বাস বে স্থাপনের প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যেজমিটিতে এই বাস বে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর আগে সেটি অধিগ্রহণের সময়হরিয়ানা সরকারকে ১,৮২,৭১৯ কোটি টাকাদেওয়া হয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকেরপক্ষ থেকে। কিন্তু বর্তমানে ঐ জমিটি ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের আওতায় বলেচিহ্নিত হওয়ায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেখানে এই বাস বে গড়ে তোলার পরিকল্পনা করাহয়।এই প্রস্তাবটি আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন লাভ করায় প্রতিরক্ষা মন্ত্রককেঐ ১,৮২,৭১৯ কোটি টাকাফেরৎ দেবে হরিয়ানা সরকার।
ভারতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হচ্ছে হরিয়ানার গুরুগ্রামজেলার বিনোলা ও বিলাসপুরে। জয়পুর অভিমুখে দিল্লি-জয়পুর মহাসড়কের জাতীয় নিরাপত্তাপ্রহরা বাহিনীর সদর দপ্তরের আনুমানিক ১১ কিলোমিটার দূরে এই বিশ্ববিদ্যালয় স্থাপনকরা হচ্ছে। এখানে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত শিক্ষাক্রম চালু করার সঙ্গে সঙ্গেপ্রতিরক্ষা ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে শিক্ষাদানের ব্যবস্থাওথাকবে। এছাড়াও, অভ্যন্তরীণ এবং বহির্ভারতীয় নিরাপত্তা সম্পর্কে গবেষণারও সুযোগথাকবে এই বিশ্ববিদ্যালয়টিতে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী স্বয়ং।
PG/SKD/DM/