Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হরিয়ানা স্বর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

হরিয়ানা স্বর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

হরিয়ানা স্বর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদি মঙ্গলবার গুরুগ্রামে হরিয়ানা স্বর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধনীঅনুষ্ঠানে যোগ দেন| অনুষ্ঠানে তিনি বলেন, যে সময়ে হরিয়ানা গঠিত হয়েছে এবং যেলক্ষ্য নিয়ে রাজ্যটি গঠিত হয়েছে, আজ তা ফিরে দেখার দিন| হরিয়ানা তুলনামূলকভাবে ছোটরাজ্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এর অবদান রয়েছে|

প্রধানমন্ত্রীবলেন, এটা বিশ্বাস করা হয় যে হরিয়ানা শুধুমাত্র কৃষকদের রাজ্য, কিন্তু এ রাজ্যেরব্যবসায়ীরাও উল্লেখযোগ্য ভাবে সফল| হরিয়ানার মানুষ সেনা বাহিনীতে যোগ দিয়েও দেশেরজন্য আত্মবলিদান দিয়েছেন|

শ্রী নরেন্দ্র মোদিজোর দিয়ে বলেন, এমন একটি বিশিষ্ট রাজ্যে কন্যাভ্রুণ হত্যার ঘটনা থাকতে পারে না|তিনি বলেন, হরিয়ানা এখন এই ঘটনাটি যাতে না ঘটে তা সুনিশ্চিত করার জন্য বিশেষউদ্যোগ নিয়েছে| হরিয়ানার প্রতিটি নাগরিক কন্যাশিশু রক্ষার অঙ্গীকার করুক|

প্রধানমন্ত্রীবলেন, হরিয়ানার মানুষকে এই সুবর্ণজয়ন্তী বর্ষের মধ্যেই গোটা রাজ্যকে উন্মুক্তস্থানে মলত্যাগমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য ভাবতে হবে| তিনি বলেন, এইরূপান্তরের প্রক্রিয়া আমাদের গ্রামগুলিতে শুরু হোক এবং যখন এটা হবে তখন হরিয়ানারউন্নয়ন একটা বিশেষ গতি লাভ করবে|

PG/A.D.