Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হাইড্রোকার্বন অনুসন্ধান সম্পর্কিত একটি প্রস্তাব অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


হাইড্রোকার্বন অনুসন্ধান সম্পর্কিত একটি প্রস্তাব আজ অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হাইড্রোকার্বন অনুসন্ধান সম্পর্কে একটি অভিন্ন লাইসেন্স নীতি চালু করার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচিত হয়।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে দেশে তেল ও গ্যাস উৎপাদনের বিষয়টি বিশেষভাবে উৎসাহিত হবে। শুধু তাই নয়, এই ক্ষেত্রটিতে একদিকে যেমন যথেষ্ট বিনিয়োগের সম্ভাবনা দেখা দেবে, অন্যদিকে তেমনই সম্ভব হয়ে উঠবে আরও বেশি মাত্রায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির। এ সম্পর্কিত কাজকর্মে যাতে প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় থাকে এবং প্রশাসনিক জটিলতা এড়িয়ে চলা যায়, তা সুনিশ্চিত করা যাবে অনুমোদিত এই নীতিটি কার্যকর হলে।

PG/SKD/DM/