Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হাইড্রোকার্বন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহযোগিতা : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


হাইড্রোকার্বন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহযোগিতা সম্পর্কিত চুক্তির কাঠামো(এফওইউ) স্বাক্ষরের প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর প্রস্তাবেসম্মতিদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সহযোগিতা চুক্তি কাঠামো স্বাক্ষরের মূল উদ্দেশ্য হল হাইড্রোকার্বনক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগড়ে তোলা। সমতা এবং পারস্পরিক কল্যাণের ভিত্তিতে এক উন্নততর সহযোগিতার বাতাবরণ গড়েতোলাও হল এর অন্যতম উদ্দেশ্য।

চুক্তি কাঠামো স্বাক্ষরের প্রস্তাবে স্থানীয় তথা আঞ্চলিক পর্যায়েদ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে, একদিকেযেমন উন্নয়নমূলক কাজকর্মে বিশেষ গতি সঞ্চার ঘটবে, অন্যদিকে তেমনই বিকাশের লক্ষ্যেদুটি দেশেরই স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব হবে। এক সমৃদ্ধ ওশান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়ে তোলার লক্ষ্যে ভারত ও বাংলাদেশ উভয়েরই একটি সাধারণদৃষ্টিভঙ্গি রয়েছে। তার বাস্তব রূপায়ণে চুক্তির ক্ষেত্রে সহযোগিতা কাঠামোস্বাক্ষরের ঘটনা বিশেষভাবে তাৎপর্যময়। কাঠামোটি কার্যকর থাকবে আগামী পাঁচ বছরেরজন্য।

PG/SKD/DM/