Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হাজারিবাগ থেকে কোডারমা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


s2015022062604 [ PM India 246KB ]

s2015022062597 [ PM India 156KB ]

s2015022062594 [ PM India 219KB ]

s2015022062592 [ PM India 243KB ]

s2015022062591 [ PM India 235KB ]

নয়াদিল্লি , ২০ ফেব্রুয়ারি , ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ভারতীয় রেলের আধুনিকীকরণ ও রেলে আরও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার কাজ করছে। কোডারমা-হাজারিবাগ নতুন রেল লাইনটি জাতির উদ্দেশে উৎসর্গ করে এবং হাজারিবাগ ও কোডারমার মধ্যে ডেম্যু ট্রেন পরিষেবার সূচনা করে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। কোডারমা-হাজারিবাগ রেল লাইন প্রকল্পের জন্য যে কৃষকরা জমি দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কৃষকরা ব্যাপক অবদান রেখেছেন। তিনি বলেন, এই রেল লাইন কেবলমাত্র পরিবহণের একটি মাধ্যমই নয়, বরং ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ঝাড়খন্ডকে তার নিজস্ব সমৃদ্ধি বাড়াতে খনিজ সম্পদের জন্য রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ওপর আরও বেশি করে নজর দিতে হবে। এই রাজ্যে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পূর্ণ সহায়তা দেওয়ার জন্য তিনি ঝাড়খন্ডবাসীকে আহ্বান জানান। ২০৪টি বন্টনকৃত কয়লা ব্লক বাতিলের সুপ্রিম কোর্টের গত বছরের সেপ্টেম্বর মাসের সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ক্যাগের নজরদারির প্রসঙ্গওটিও উত্থাপন করেন। তিনি বলেন, বাতিল হওয়া কয়লা ব্লকগুলির মধ্যে ৪০টি ঝাড়খন্ডের। প্রধানমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের চার মাসের মধ্যেই বাতিল হওয়া কয়লা ব্লকগুলির নিলাম শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত ১৫টি কয়লা ব্লক নিলাম করে ৭৫ হাজার কোটি টাকা আয় হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করে বলেন, তিনি কোনভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। দারিদ্র্য দূর করতে গরিব মানুষদের সুযোগসুবিধা প্রদানের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এই উপলক্ষে ঝাড়খন্ডের রাজ্যপাল শ্রী সৈয়দ আহমেদ, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী রঘুবীর দাস সহ রেলমন্ত্রী শ্রী সুরেশ প্রভু, রেল প্রতিমন্ত্রী শ্রী মনোজ সিনহা, গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী সুদর্শন ভগৎ ও অর্থ প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত সিনহা উপস্থিত ছিলেন।