Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘হারানো’ ভাইকে প্রধানমন্ত্রীর মধ্যে খুঁজে পেলেন ১০৩ বছর বয়সী বিধবা শ্রীমতী শরবতী দেবী : রক্ষা বন্ধনের রাখি তিনি পরিয়ে দিলেন শ্রীমোদীর হাতে


১০৩ বছর বয়সী বিধবা মহিলা শ্রীমতী শরবতী দেবী আজ রক্ষা বন্ধন উপলক্ষে রাখি পরিয়ে দিলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাতে। আজ তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে রাখি পরিয়ে দেওয়ার মাধ্যমে পালন করেন রক্ষা বন্ধন উৎসব।

শ্রীমতীশরবতী দেবী প্রায় ৫০ বছর আগে হারিয়েছেন তাঁর ভাইকে। রাখি পূর্ণিমার দিনটিতে তাঁরখুবই মন কেমন করত ঐ ভাইয়ের জন্য। সমস্ত ঘটনা জানিয়ে শরবতী দেবীর পুত্র চিঠি লেখেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে। প্রধানমন্ত্রী তখন তাঁর বাসভবনে আজআমন্ত্রণজানান শ্রীমতী শরবতী দেবীকে।

প্রধানমন্ত্রীরসঙ্গে দেখা করে তাঁর হাতে একটি রাখি পরিয়ে দেওয়ার জন্য খুবই খুশি শরবতী দেবী। আজতিনি বেশ কিছুক্ষণ গল্পও করেন শ্রী মোদীর সঙ্গে।

******

PG/SKD/DM/