পিএমইন্ডিয়া
সিয়াচেনের প্রবল তুষার ঝড়ের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসা ল্যান্স নায়েক হনুমানথাপ্পা-কে আজ হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁকে হিমবাহ থেকে বিমানে করে নিয়ে এসে আজ ভর্তি করা হয় নয়াদিল্লিতে সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে।
ল্যান্স নায়েক হনুমানথাপ্পা-র শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে। তিনি সৈনিকের পাশে ছিলেন প্রায় ১০ মিনিটের মতো। ল্যান্স নায়েক হনুমানথাপ্পার চিকিৎসার কাজে নিযুক্ত ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন শ্রী মোদী। চিকিৎসায় যাতে কোনরকম ত্রুটি না হয় তা দেখার নির্দেশও দেন তিনি।
পরে প্রধানমন্ত্রী বলেন, ল্যান্স নায়েক হনুমানথাপ্পার অদম্য মনোবল ও সহনশীলতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি একজন বীর সেনানী।
সেনাপ্রধান জেনারেল দলবীর সিং-ও উপস্থিত ছিলেন হাসপাতালে।
PG/SKD/DM/S
No words are enough to describe the endurance & indomitable spirit of Lance Naik Hanumanthappa. He is an outstanding soldier: PM
— PMO India (@PMOIndia) February 9, 2016
Team of doctors is attending to Lance Naik Hanumanthappa. We are all hoping & praying for the best: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 9, 2016
PM visited RR Hospital to enquire about Lance Naik Hanumanthappa. He also spoke to doctors at the hospital. pic.twitter.com/KSHb4NdWCx
— PMO India (@PMOIndia) February 9, 2016