Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হায়দ্রাবাদ রাজ্যের ভারতের সাথে সংযুক্তির সময় ভারতের একতার স্বার্থে যাঁরা আত্মবলিদান করেছেন, তাদের সকলের প্রতি সেলাম জানালেন প্রধানমন্ত্রী


হায়দ্রাবাদ রাজ্যের ভারতের সাথে সংযুক্তির সময় ভারতের একতার স্বার্থে যাঁরা আত্মবলিদান করেছেন, তাদের সকলের প্রতি সেলাম জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। হায়দ্রাবাদ রাজ্যের ভারতের সাথে সংযুক্তির সময় সর্দার প্যাটেলের দৃষ্টান্তমূলক ভূমিকার কথাও তিনি স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “হায়দ্রাবাদ রাজ্যের ভারতের সাথে সংযুক্তির সময় ভারতের একতার জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের সকলকে আমি প্রণতি জানাই।

সেই সময়ে সর্দার প্যাটেলের অনুকরণীয় ভূমিকা কথা স্মরণ না করলে হায়দ্রাবাদ রাজ্যের ভারতের সাথে সংযুক্তির প্রসঙ্গ অসম্পূর্ণ থেকে যায়”।

PG/SB/SC/JC/AGT