পিএমইন্ডিয়া
পুণে-র পিঁপড়িতে যে উদ্বৃত্ত খালি জমি পড়ে রয়েছে তার কিছুটা অংশহিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড-এর দায়বদ্ধতা মেটানোর কাজে বিক্রি করেদেওয়া হবে।
আজ এখানে এই মর্মে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বর্তমানে পিঁপড়িতেহিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেডের ৮৭.৭০ একর উদ্বৃত্ত খালি জমি রয়েছে। তারইকিছুটা বিক্রি করে দেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছিল সরকারের কাছে। আজ মন্ত্রিসভারঅনুমোদন দানের ফলে সংস্থার সম্পদের সর্বোচ্চ মাত্রায় ব্যবহার নিশ্চিত হবে বলে আশাকরা যায়। পরবর্তীকালে পুনর্বাসন, প্রকৌশলগত কারণে বিক্রয় এবং সংস্থাটি আংশিক বাপুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করাও সরকারের পক্ষে আরও সহজহবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সংস্থার কর্মীদের বেতন, পারিশ্রমিক এবং অন্যান্য খাতেব্যয় নির্বাহের জন্য অবিলম্বে ১০০ কোটি টাকা ঋণদানের প্রস্তাবেও আজকের বৈঠকেসরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেডের জমিবিক্রির টাকা থেকে এই ঋণ সরকারকে পরিশোধ করা হবে।
PG/SKD/DM