পিএমইন্ডিয়া
নয়া দিল্লি: ৩০ নভেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৃহস্পতিবার হিন্দুস্তান ভেজিটেবল ওয়েলস কর্পোরেশন লিমিটেডের(এইচ.ভি.ও.সি.) সমস্ত ভূমি সম্পত্তিকে এর সঠিক ব্যবহার/বন্দোবস্ত করার জন্য কেন্দ্রীয়আবাসন ও শহুরে বিষয়ক মন্ত্রককে (এম.ও.এইচ.ইউ.এ.) অথবা এর কোনো অনুমোদিত সংস্থাকে হস্তান্তরেরঅনুমোদন দিল|
এই ভূমিসম্পত্তি হস্তান্তরের বিনিময়ে সরকার থেকে এইচ.ভি.ও.সি. যেসব ঋণ নিয়েছিল তা সুদসমেত বাদ দিয়ে দেওয়া হবে| তাছাড়া বিভিন্ন আদালত/বিচারসভা/কর্তৃপক্ষের কাছে জমেথাকা কোনো মামলার জন্য ভবিষ্যতে উঠতে পারে, এইচ.ভি.ও.সি.’র এমন সমস্ত শর্তসাপেক্ষদায়্গুলিও সরকার গ্রহণ করবে|
সব মিলিয়ে সাতটি শহরে থাকা এই জমিগুলো বছরের পর বছর ধরে অব্যবহৃত অবস্থায়পড়ে রয়েছে| এম.ও.এইচ.ইউ.এ.’র কাছে এই সম্পত্তির হস্তান্তরের ফলে তা জনগণের কাজেব্যবহার করা যাবে| এর মধ্য দিয়ে এই রুগ্ন পি.এস.ইউ. অর্থাত রাষ্ট্রায়ত্ত সংস্থাএইচ.ভি.ও.সি.-কে সহজে গুটিয়ে নেওয়া সহজ হবে|
A.D.