Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হেমবতী নন্দন বহুগুনার স্মরণে ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হেমবতী নন্দন বহুগুনার স্মরণে একটি ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বুধবার ২৫ এপ্রিল ডাকটিকিট প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নেতা হিসাবে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন শ্রী বহুগুনা। তিনি আরও বলেন, মহাত্মা গান্ধী, আচার্য বিনোবা ভাবে, আচার্য নরেন্দ্র দেব, রামমনোহর লোহিয়া এবং চন্দ্রশেখর আজাদের মতো ব্যক্তিত্বের আদর্শেও উদ্বুদ্ধ ছিলেন শ্রী বহুগুনা।

একই সঙ্গে, শিক্ষা ক্ষেত্র এবং দেশের পার্বত্য অঞ্চলের উন্নয়নে শ্রী বহুগুনার অবদানের কথা প্রধানমন্ত্রী স্মরণ করেন।

অনুষ্ঠানে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী মনোজ সিনহা, শ্রী বিজয় বহুগুনা এবং ডঃ রীতা বহুগুনা সহ শ্রী বহুগুনার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

CG/SSS/SB